শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

শাহবাগীদের বিচার দাবি হেফাজতের

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

শাহবাগ আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ‘শাপলা চত্বরের ঘটনার সহায়তাকারী’ দাবি করে তাদের বিচার চেয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ‘ইসলামবিদ্বেষী চক্রান্ত’ মোকাবিলায় ছাত্র-জনতাকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি।বুধবার (২৮ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ২০১৩ সালে ভারতের মদদে শাহবাগে একদল ইসলামবিদ্বেষী শক্তি রাষ্ট্রীয় ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করেছিল। শাপলা চত্বরে তৌহিদি জনতার ওপর সংঘটিত ঘটনাকে তারা সমর্থন জানিয়েছে। সেই ঘটনার বিচারও হওয়া উচিত।

বিবৃতিতে দাবি করা হয়, ২০১৩ সালের ৫ মে রাতে শাপলা চত্বরে ‘গণহত্যা’ চালানো হয়েছিল, যাতে অনেক মাদ্রাসাশিক্ষক ও ছাত্র নিহত হন। আজিজুল হক বলেন, ‘তৎকালীন শাহবাগপন্থি বাম ও সেক্যুলারদের সেই সহিংসতায় প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা ছিল।’

‘চব্বিশ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে। একটি বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতা সম্প্রতি আলেম সমাজকে ‘মৌলবাদী’ বলে অভিহিত করেছেন। বিবৃতিতে এটিকে ভারতীয় ও আওয়ামী লীগ ঘরানার বয়ানের পুনরাবৃত্তি হিসেবে উল্লেখ করা হয়।’বিবৃতিতে সচিবালয়ে চলমান অস্থিরতা নিরসনে অন্তর্বর্তী সরকারের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD