শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

রাঙামাটির বরকলে নৌকাডুরির ঘটনায় ৮ জন উদ্ধার, নিখোঁজ ১

‎মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধি

রাঙামাটির বরকল উপজেলায় যাত্রীবাহী একটি ইঞ্জিনচালিত ছোট নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও একজন এখনও নিখোঁজ রয়েছেন।

রোববার (৩১ মে) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার আইমাছড়া ইউনিয়ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ৯ জন যাত্রী নিয়ে নৌকাটি আমবাগান এলাকা থেকে বাঙ্গালটিলার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে পানিতে ভাসমান একটি গাছের গুঁড়ির সঙ্গে নৌকাটির ধাক্কা লাগে। এতে নৌকাটি ভারসাম্য হারিয়ে পানিতে ডুবে যায়।

‎‎দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। তাদের সহযোগিতায় নৌকায় থাকা ৮ যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তবে ওবায়দুল্লাহ (১৮) নামে এক যুবক এখনও নিখোঁজ রয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার বড় কালিসীমা এলাকার মোবারকের ছেলে।

‎‎স্থানীয়দের ধারণা, সাঁতার না জানার কারণে ওবায়দুল্লাহ পানিতে তলিয়ে যেতে পারেন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা বিভিন্ন স্থানে তল্লাশি চালালেও সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

‎‎আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবিমল চাকমা বলেন, ৯ জন যাত্রী নিয়ে একটি ছোট বোট আমবাগান এলাকা থেকে বাঙ্গালটিলার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে পানিতে ভাসমান গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা লেগে বোটটি ডুবে যায়। এতে ওবায়দুল্লাহ নামে এক যুবক নিখোঁজ হন।

‎‎নিখোঁজ যুবককে উদ্ধারে স্থানীয় লোকজনের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা অব্যাহত রয়েছে।‎

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD