মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বুধবার বন্ধ থাকবে চা বাগান

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধনের জন্য বুধবার (১৭ জুন) মৌলভীবাজার যাচ্ছেন। তার আগমন উপলক্ষে বন্ধ থাকবে জেলার ৯২টি চা বাগান। একইসঙ্গে অনেক চা বাগান শ্রমিকের সপ্তাহিক তলব আগাম প্রদান করেছে কর্তৃপক্ষ।

জানা যায়, বুধবার মৌলভীবাজারের সদর ও শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চা শ্রমিকরা যাতে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন এজন্য বাগানগুলো বুধবার বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে শ্রমিকরা বুধবার বন্ধ পেলেও এর পরিবর্তে আগামী রোববার কাজ করতে হবে। একইসঙ্গে বৃহস্পতিবারের পরিবর্তে অনেক চা বাগানে শ্রমিকদের সপ্তাহিক তলব মঙ্গলবার প্রদান করেছে।

চাতলাপুর চা বাগানের ব্যবস্থাপক শুভঙ্কর চন্দ্র নাথ বলেন, আমাদের তিনটি চা বাগান বুধবার বন্ধ থাকবে। বুধবারের পরিবর্তে শ্রমিকরা রোববার কাজ করবেন। আমরা ইতোমধ্যে শ্রমিকদের সাপ্তাহিক মজুরি প্রদান করেছি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD