শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

মসজিদ কমিটির দ্বন্দ্বে সভাপতিকে হত্যা, গ্রেপ্তার ১

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে মসজিদ কমিটির বিরোধের জেরে একাব্বর আলী নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা মামলায় নিরাশা আকন্দকে (২৬) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। ঘটনার পর থেকে আসামি নিরাশা আকন্দ পলাতক ছিলেন।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। এরআগে বৃহস্পতিবার গভীর রাতে তাকে লালমনিরহাটের হাতীবান্ধা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি নিরাশা আকন্দ উপজেলার কানি চরিতাবাড়ী এলাকার মতিন আকন্দের ছেলে এবং একাব্বর হত্যা মামলার দুই নম্বর আসামি। অপরদিকে, হত্যার শিকার একাব্বর আলী চরিতাবাড়ী আকবরিয়া জামে মসজিদের মোয়াজ্জেম ও মসজিদ কমিটির সভাপতি ছিলেন।

এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাব্বর আলী চরিতাবাড়ী আকবরিয়া জামে মসজিদের মোয়াজ্জেম ও পরে মসজিদ কমিটির সভাপতি হন। সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই আসামিরা তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। এসবের মধ্যেই গত ৫ জুন বেলা ১১টার দিকে একাব্বর আলী নিজ বাড়িতে একা থাকার সুযোগে আসামিরা তাকে অপহরণ করে এবং একই গ্রামের আব্দুল লতিফ আকন্দের বাড়িতে নিয়ে যান। সেখানে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে গুরুতর আহত করেন। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে তাকে মৃত ভেবে একটি বাঁশঝাড়ে ফেলে রেখে যান আসামিরা। পরে তার আত্মচিৎকারে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে গত ২ জুলাই সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এসআরবি জানায়, মামলার পর আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি চালায় এসআরবি-১৩। পরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে লালমনিরহাটের হাতীবান্ধা এলাকার আরাজী শেখসুন্দর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি-১৩-এর গাইবান্ধা ও রংপুরের যৌথ আভিযানিক দল।

নিরাশা আকন্দ সেখানে মামাশ্বশুর জয়নাল আবেদীনের বাড়িতে আত্মগোপনে ছিলেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD