মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় জামায়াতের শোক

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় ক্রুসহ ২৪২ জন যাত্রী নিহত হওয়ায় গভীর শোক ও ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার(১২ জুন) এক শোক বিবৃতিতে তিনি বলেন, ১২ জুন দুপুর দেড়টার দিকে ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরেই দুর্ঘটনায় পতিত হয়। বিমানটিতে ক্রুসহ ২৪২ জন যাত্রী ছিলেন। এ ঘটনায় বিমানের সব যাত্রী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। আমরা আশা প্রকাশ করছি ভারতের সরকার ও জনগণ শিগগিরই তাদের এ শোক ও ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন।

এর আগে বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে সেখানকার সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে বিমানটি রওনা দেয়। উড্ডয়নের কয়েক মিনিট পরই এটি বিধ্বস্ত হয়। বিমানে যে ২৪২ আরোহী ছিলেন তাদের মধ্যে ২৩০ জন ছিলেন সাধারণ যাত্রী। আর বাকি ১২ জন ছিলেন ক্রু। এ ঘটনায় বিমানটিতে থাকা সবাই নিহত হয়েছেন।

বিমানটিতে করে যুক্তরাজ্যে যাচ্ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD