বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

বিজয় দিবসে পটিয়ায় আ. লীগের কর্মসূচি, জানে না পুলিশ

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিজয় দিবসে মুক্তিযুদ্ধের একটি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পাশে উপজেলার গৈড়লার টেক এলাকায় অবস্থিত স্মৃতিস্তম্ভে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় প্রায় ১০ থেকে ১২ জন নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগান দেন।পটিয়া উপজেলা আওয়ামী লীগের নেতা আবু সালেহ মোহাম্মদ শাহরিয়ার শাহরুর নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ পলাশ, যুবলীগ নেতা জয়নাল আবেদিন রাসেল ও আমানুল্লাহ শিমুল। এছাড়া ছাত্রলীগ নেতা মোরশেদ অভি, পার্থ এবং ছাত্রলীগ কর্মী জানে আলম, রুবেলসহ আরও কয়েকজন এতে অংশ নেন।এদিকে নিষিদ্ধ সংগঠনের প্রকাশ্য এই কর্মসূচিকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির দক্ষিণ জেলা শাখার সংগঠক তালহা রহমান বলেন, যারা ছাত্র আন্দোলনের সময় আমাদের ওপর হামলা করেছিল, তারাই আজ আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছে। খুনিদের সংগঠন হিসেবে পরিচিত নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে কর্মসূচি পালন করতে পারা আমাদের জন্য লজ্জাজনক। দ্রুত সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা উচিত।পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো মিছিল বা কর্মসূচির বিষয়ে পুলিশ অবগত না। তবে বিষয়টির সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD