শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

বাংলাদেশে শ্রমিক আন্দোলন পর্যবেক্ষণ করছে ভারত

মাতৃভূমি সংবাদ 

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশে চলমান অভ্যন্তরীণ অসন্তোষ এবং পোশাক শ্রমিকদের আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত। একই সঙ্গে সীমান্ত অতিক্রমকারী নদীর পানি বণ্টন ইস্যু ও উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক কূটনৈতিক সফরের জন্য বিদ্যমান দ্বিপাক্ষিক কাঠামোর ওপর জোর দিচ্ছে নয়াদিল্লি। মঙ্গলবার রাজধানী নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ওই মন্তব্য করেছেন।

ঢাকায় সাম্প্রতিক পোশাক শ্রমিকদের বিক্ষোভ নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাব দেওয়ার সময় প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক ও গঠনমূলক’ সম্পর্ক বজায় রাখার বিষয়ে ভারতের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন জয়সওয়াল।

‘‘আমরা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সেখানে বেশ কিছু ঘটনা ঘটেছে এবং আমরা সেসব ঘটনার দিকে নজর রাখছি। ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে আমরা একটি ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে চাই।’’

নদীগুলোর দ্বিপাক্ষিক পানি ব্যবস্থাপনা, বিশেষ করে গঙ্গা পানি বণ্টন চুক্তির বিষয়ে কথা বলতে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, যৌথ নদীগুলোর যেকোনো আলোচনা নির্ধারিত দ্বিপাক্ষিক ব্যবস্থার মাধ্যমেই সামনে এগোবে।

তিনি বলেন, ‘‘আমি আগেও যেমন বলেছি, ভারত ও বাংলাদেশের মধ্যে একটি যৌথ নদী কমিশন রয়েছে এবং গঙ্গাসহ সমস্ত সীমান্ত অতিক্রমকারী নদী নিয়ে আলোচনার জন্য এটিই আনুষ্ঠানিক কাঠামো।’’

নয়াদিল্লি ও ঢাকার মধ্যে আসন্ন উচ্চপর্যায়ের কূটনৈতিক কর্মসূচির বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এই মুখপাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া পূর্ববর্তী আমন্ত্রণের কথা স্মরণ করিয়ে দেন।

জয়সওয়াল বলেন, ‘‘আমরা ইতোমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছি এবং এ বিষয়ে নতুন কোনো তথ্য থাকলে আমি আপনাদের পরবর্তীতে জানিয়ে দেব।’’

বাংলাদেশে পোশাক শ্রমিকদের আন্দোলন মঙ্গলবার টানা চতুর্থ দিনে গড়িয়েছে। এর মাঝেই শ্রমিকদের আন্দোলনের দিকে ভারত নজর রাখছে বলে ওই মন্তব্য করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD