শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

পুতিনের কাছে বার্তা পাঠালেন মোজতবা খামেনি

মাতৃভূমি সংবাদ 

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে বার্তা পাঠিয়েছেন ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনি। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই পুতিনের সঙ্গে মস্কোতে গিয়ে দেখা করেন। এ সময় তিনি মোজতবার বার্তা পুতিনের কাছে পৌঁছে দেন তিনি।

ইরানি সংবাদমাধ্যমগুলোতে এ তথ্য জানানো হলেও, মোজতবা খামেনি পুতিনকে কিসের বার্তা দিয়েছেন সেটি নিশ্চিত নয়।

ইরান ও রাশিয়ার মধ্যে দীর্ঘ ও পুরোনো সম্পর্ক রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে এ সম্পর্কে কিছুটা বদল ঘটেছে। কারণ ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করছে রাশিয়া।

তবে তা সত্ত্বেও ইরানকে সমর্থন জানিয়ে আসছে মস্কো। দেশটি প্রথম থেকেই বলছে, কূটনৈতিকভাবে যেন এ যুদ্ধের সমাধান করা হয়। এমনকি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার প্রস্তাবও দিয়েছে তারা।

ইরানে স্বল্প ও অত্যন্ত তীব্র হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল-যুক্তরাষ্ট্র

এদিকে ইরানে নতুন করে হামলা চালাতে পরিকল্পনা প্রস্তুত করেছে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন হামলাটি হবে স্বল্প কিন্তু অত্যন্ত তীব্র।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমোদন দিলেই মার্কিন সেনারা হামলা শুরু করবে। এজন্য তাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংবাদমাধ্যমটিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বলেছেন, হামলাটি হবে স্বল্পকালীন। কিন্তু এর তীব্রতা বেশি থাকবে। তবে কতটা স্বল্প হবে সেটি স্পষ্ট করেননি তারা।

ইরানে হামলার জন্য ১২টি যুদ্ধজাহাজে কয়েক হাজার নৌ ও বিমান সেনাকে প্রস্তুত করে রাখা হয়েছে। যারা এখন নির্দেশনার অপেক্ষায় আছেন।

হামলায় টার্গেট করা হতে পারে ইরানের বিদ্যুৎকেন্দ্রসহ অন্যান্য জ্বালানি অবকাঠামো, পারমাণবিক স্থাপনা এবং মিসাইল ও ড্রোন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD