শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

পতিত ফ্যাসিবাদ সুযোগ নিতে চাইলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

পতিত ফ্যাসিবাদ কোনোভাবে সুযোগ নিতে চাইলে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এছাড়া ধৈর্য্য-কৌশলের সাথে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন দলটির নেতারা।

মঙ্গলবার (২২ জুলাই) ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

ইসলামী আন্দোলন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ বলেন, “সোমবার মাইলস্টোন স্কুলে যা ঘটেছে তা গোটা জাতীকে স্তব্ধ করে দিয়েছে। শোক প্রকাশ করার ভাষাও আমরা হারিয়ে ফেলেছি। কষ্ট, বেদনা আর আক্ষেপে হৃদয় হাহাকার করছে। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক, নিহতরা শাহাদাতের মর্যাদায় সম্মানিত হোক, শোকাহত পরিবারকে আল্লাহ ধৈর্য্য ধারণ করার তৌফিক দিন এই প্রত্যাশায় আমরা ব্যকুল হয়ে আছি।

যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “দুর্ঘটনার ভয়াবহতায় আমরা হতবিহব্বল। তারপরেও বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস এবং আমাদের চিকিৎসা ব্যবস্থা যে দ্রুততা ও দক্ষতার সাথে দুর্যোগ ব্যবস্থপনা করেছে তা সাধুবাদ যোগ্য। তা সত্ত্বেও ঢাকার মতো একটা জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান উড্ডয়ন, বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের মান ইত্যাদি নিয়ে প্রশ্ন করার যৌক্তিক কারণ আছে। ২২ জুলাই রাষ্ট্রীয় শোক প্রকাশের জন্য ঘোষণা করার সাথে সাথেই ২২ জুলাইয়ের পরীক্ষা বিষয়ে একটা সিদ্ধান্ত আসা দরকার ছিলো। রাত ৩টার সময়ে পরের দিনের পরীক্ষা স্থগিত ঘোষণা করা সরকারের সিদ্ধান্তহীনতা প্রকাশ করে। এসব নিয়ে বিরক্তি ও ক্ষোভ থাকা স্বাভাবিক। কিন্তু সেই বিরক্তি ও ক্ষোভকে কেন্দ্র করে পতিত ফ্যাসিবাদ যাতে কোন ধরণের সুযোগ নিতে না পারে সেই বিষয়েও সতর্ক থাকতে হবে।”

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, “আজকে (মঙ্গলবার) যেভাবে গেট ভেঙ্গে সচিবালয়ে প্রবেশ করা হয়েছে তাতে আমরা শঙ্কা করছি, পতিত ফ্যাসিবাদ হয়ত সুযোগ নিতে চাইছে। ফ্যাসিবাদের পলাতক নেতাদের অনলাইন কার্যক্রমও তেমনি ইঙ্গিত দেয়। সেক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ পরিস্কার ঘোষণা করছে যে, আমাদের কষ্ট ও বেদনার সমাধান আমরাই করব। কিন্তু পতিত ফ্যাসিবাদ কোন সুযোগ নিতে চাইলে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে। কোন অবস্থাতেই পতিত ফ্যাসিবাদকে সুযোগ নিতে দেওয়া যাবে না।”

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব রাজপথে আন্দোলনরতদের প্রতি আহবান জানিয়ে বলেন, “আজকের যে বেদনা ও কষ্ট তা বিগত ৫৪ বছরের ধারাবাহিক অরাজকতার প্রতিফল। আমরা সেই অরাজকতা দুর করতে জুলাইতে ফ্যাসিবাদকে উৎখাত করেছি। এখন দেশগড়ার সময়। পতিত ফ্যাসিবাদ আবারো ছোবল দেয়ার জন্য মুখিয়ে আছে। কোন অবস্থাতেই যেনো তারা কোন সুযোগ নিতে না পারে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে।”

বৈঠকে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওলানা এবিএম জাকারিয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রফেসর ড. বেলাল নূর আজিজী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী মোস্তফা কামাল, সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ, সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট বরকত উল্লাহ লতিফ, সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতী মানসুর আহমাদ সাকী, কেন্দ্রীয় সদস্য ডা. মুহাম্মাদ শহিদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD