মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

পটুয়াখালীর ৩৫ গ্রামে আজ ঈদ

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর ৩৫ গ্রামে আজ বুধবার পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। দীর্ঘদিনের প্রচলিত রীতি অনুযায়ী সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে জেলার প্রায় ২৫ হাজার মানুষ একদিন আগেই ঈদ উদযাপন করে থাকেন।

আজ ঈদ পালন করবেন পটুয়াখালীর ৩৫ গ্রামের বাসিন্দারা। এ উপলক্ষে সকাল ৮টায় পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বদরপুর দরবার শরীফে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক শতাব্দী ধরে এসব এলাকায় মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা ও দুই ঈদ উদযাপনের রীতি চলে আসছে। ১৯২৮ সাল থেকে এখানকার মানুষ একদিন আগেই ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালন করছেন। শুধুমাত্র সদর উপজেলার বদরপুর গ্রামেই প্রায় ১০০ পরিবার এ রীতি অনুসরণ করে।

যেসব গ্রামে বুধবার ঈদুল আযহা উদযাপিত হবে, সেগুলোর মধ্যে রয়েছে— সদর উপজেলার বদরপুর ও ছোটবিঘাই; গলাচিপা উপজেলার পশুরী বুনিয়া, সেনের হাওলা, কানকুনি পাড়া, মৌডুবি ও নিজ হাওলা; বাউফল উপজেলার রাজনগর, বগা, ধাউরাভাঙ্গা, মদনপুরা, সুরদি, চন্দ্রপাড়া, দ্বিপাশা, শাপলাখালী, আমিরাবাদ ও কনকদিয়া; এছাড়া কলাপাড়া উপজেলার ইটবাড়ীয়া, নাঈয়াপট্টি, টিয়াখালী, তেগাছিয়া, দক্ষিণ দেবপুরসহ আরও বেশ কয়েকটি গ্রাম।

বদরপুর গ্রামের বাসিন্দা আবু রায়হান বলেন, “ছোটবেলা থেকেই দেখে আসছি, সারা দেশে ঈদ উদযাপনের একদিন আগে আমাদের এলাকায় ঈদ পালন করা হয়। আমরাও সেই নিয়মেই ঈদ করি। ঈদের নামাজ আদায়, কোলাকুলি, আত্মীয়-স্বজনের বাড়িতে যাওয়া ও কোরবানি—সব মিলিয়ে দিনটি আমাদের কাছে আনন্দের।”

বদরপুর দরবার শরীফ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. শফিকুল আলম গনি বলেন, “আগামীকাল (বুধবার) সকাল ৮টায় আমাদের দরবার শরীফে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে আমরা সেই হিসাব অনুযায়ী ঈদ উদযাপন করি। হাদিসেও এ বিষয়ে নির্দেশনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD