শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

নাটোরের সাবেক এমপি শিমুলের সহযোগী যুবলীগ নেতা আটক

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

নাটোরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ সহযোগী ও নাটোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রানাকে আটক করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) দুপুরে নাটোর শহরের তেবাড়িয়া এলাকা থেকে তাকে আটক করে নাটোর সদর থানা পুলিশ।

আটক রানা নাটোর সদর উপজেলার চকবৈদ্যনাথ এলাকার শুকুর আলীর ছেলে। তিনি নাটোর সদর ও নলডাঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন বলে জানা গেছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, রানার বিরুদ্ধে নাশকতা, মাদক ও জুয়াসহ একাধিক মামলা রয়েছে। তাকে রাজনৈতিক মামলায় আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD