শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

নওগাঁয় ভেজাল সার-কীটনাশকের কারখানা সিলগালা, জরিমানা

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির অভিযোগে ‘এসডি এগ্রোভেট’ নামের একটি কারখানায় যৌথ অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে দুই ভাইয়ের মালিকানাধীন ওই প্রতিষ্ঠানের দুই লাখ টাকা জরিমানা এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) ভোর থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত উপজেলার শিবগঞ্জ বাজার ও শিবগঞ্জ দরিয়াপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), এসআরবি এবং পুলিশের একটি টিম যৌথভাবে এই অভিযানে অংশ নেয়। ভ্রাম্যমাণ আদালতে রায় দেন মহাদেবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ।

অভিযান শেষে অবৈধ কারখানাটি সম্পূর্ণ সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়। এ সময় ঘটনাস্থল থেকে কয়েক টন নকল সার, কীটনাশক এবং ভেজাল পণ্য তৈরির বিভিন্ন ক্ষতিকর সরঞ্জাম ও রাসায়নিক জব্দ করে প্রশাসন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—শিবগঞ্জ গ্রামের মৃত মোতার হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেন। তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া কারখানার অপর মালিক তার ভাই মোহাম্মদ শাহিনুর আলম উপস্থিত না থাকায় বালাইনাশক আইন, ২০১৮-এর ৩১(১) ধারায় তার স্ত্রী হাসনাত জাহান পাপিয়ার বিরুদ্ধে এক লাখ টাকা জরিমানা করা হয়।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, শিবগঞ্জ গ্রামের মৃত মোতার হোসেনের মৃত্যুর পর তার দুই ছেলে মোহাম্মদ শাহিনুর আলম ও দেলোয়ার হোসেন ‘এসডি এগ্রোভেট’ নামে দুটি পৃথক কারখানা চালিয়ে আসছিলেন। গ্রামের ভেতরের একটি বাড়িতে দীর্ঘ দিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে গোপনে বরণ, জৈব সার, ছাইবার মেথিন এবং তেলাপোকা মারার চকসহ মানহীন ও ভেজাল পণ্য তৈরি করে বাজারজাত করা হচ্ছিল। এসব ক্ষতিকর পণ্য কিনে স্থানীয় কৃষকেরা চরম প্রতারণা ও আর্থিক ক্ষতির শিকার হয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে সেখানে যৌথ অভিযান চালানো হয়।

মহাদেবপুর উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ বলেন, প্রতিষ্ঠানটির বরণ ও জৈব সার তৈরির অনুমোদন থাকলেও ছাইবার মেথিন এবং তেলাপোকা মারার চক তৈরির কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেননি। তাদের অনুমোদিত পণ্যের মান যাচাইয়ের জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার ল্যাবে পাঠানো হয়েছে।

মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ বলেন, অভিযানে দুই লাখ টাকা জরিমানা ও একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। কৃষকদের স্বার্থরক্ষায় এবং ভেজাল রোধে এমন অভিযান ভবিষ্যতে আরও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD