শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

তারেক রহমানের সঙ্গে ব্রাজিল ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন, গণতন্ত্র ও কূটনৈতিক সম্পর্ক নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংগলি।রোববার (১৮ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে প্রথমে ব্রাজিল, পরে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে আসেন। বৈঠকগুলোতে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করা হয়।এ সময় আরও উপস্থিত ছিলেন তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।এর আগে, গত কয়েক দিনে বিএনপির চেয়ারম্যানের সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার সাহার ক্যাথেরিন কুক, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি ও ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি, ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাসহ প্রায় ১০টি দেশের কূটনীতিকেরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD