রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

ঢাকা-১২ আসনে বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

‘তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক’-এই স্লোগানকে সামনে রেখে ঢাকা-১২ আসনে গণমিছিল ও বিএনপির ৩১ দফা কর্মপরিকল্পনার লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন শেরেবাংলা নগর, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ও গণমিছিলে নেতৃত্ব দেন শেরেবাংলা নগর, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল (ঢাকা-১২ আসন) বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সাবেক সফল কমিশনার, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার। এসময় আরও উপস্থিত ছিলেন—ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মো. শাহ আলম, মহানগর উত্তর বিএনপি সদস্য এল রহমান, তাসলিমা চৌধুরী রিতা, ঢাকা মহানগর উত্তর মহিলাদলের যুগ্ম আহবায়ক রোকেয়া সুলতানা তামান্না, তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ইঞ্জিনিয়ার মিরাজ উদ্দিন হায়দার আরজু, তেজগাঁও থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক মো. হাফিজুর রহমান কবির, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাহমুদুল আলম মন্টু, হাতিরঝিল থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. শফিউদ্দিন শাহীন মাহমুদ, শেরে বাংলা নগর থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক নাইমুর রহমান চৌধুরী নাইম, শেরেবাংলা নগর থানা বিএনপির যুগ্ম আহবায়ক তোফায়েল আহাম্মেদ ছাড়াও থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।গণমিছিলটি কারওয়ান বাজার থেকে শুরু হয়ে তেজগাঁও রেলগেট, ট্রাক স্ট্যান্ড, সাতরাস্তা হয়ে নাবিস্কো মোড়ে গিয়ে শেষ হয়। পুরো কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিএনপির ৩১ দফা কর্মপরিকল্পনার লিফলেট সাধারণ মানুষের হাতে তুলে দেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD