শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

টানা তিন মাস পোশাক রপ্তানি বাড়লো

মাতৃভূমি সংবাদ 

নিজস্ব প্রতিবেদক

টানা তিন মাস ধরে দেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর—তিন মাসেই আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় বেড়েছে।

এর ধারাবাহিকতায় অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ১ হাজার ৩৭৪ কোটি ৬৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এই আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৮২ শতাংশ বেশি।

রোববার (১ নভেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যের ভিত্তিতে বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলিত পরিসংখ্যানে এ চিত্র উঠে এসেছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছিল ১ হাজার ২৯৯ কোটি ৩ লাখ ৬০ হাজার ডলার।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি অর্থবছরের জুলাই মাসে তৈরি পোশাক রপ্তানি আয় আগের বছরের একই মাসের তুলনায় ১ দশমিক ৯২ শতাংশ কমেছিল। তবে আগস্ট থেকে রপ্তানিতে ইতিবাচক ধারা ফিরে আসে। আগস্টে রপ্তানি আয় বেড়েছে ১৩ দশমিক ৯২ শতাংশ। সেপ্টেম্বরে প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৫৬ শতাংশ এবং অক্টোবরে ৪ দশমিক ৯০ শতাংশ। অর্থাৎ জুলাইয়ে রপ্তানি কমলেও পরের তিন মাসে ধারাবাহিকভাবে বেড়েছে।

অক্টোবর মাসে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৩১৬ কোটি ৭৭ লাখ ৯০ হাজার ডলার। ২০২৫ সালের একই মাসে এ আয় ছিল ৩০১ কোটি ৯৯ লাখ ৪০ হাজার ডলার। ফলে এক বছরের ব্যবধানে অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে ১৪ কোটি ৭৮ লাখ ৫০ হাজার ডলার।

অক্টোবরে নিটওয়্যার ও ওভেন—দুই ধরনের পোশাক রপ্তানিতেই প্রবৃদ্ধি হয়েছে। নিটওয়্যার রপ্তানি থেকে আয় হয়েছে ১৭৬ কোটি ৫২ লাখ ৮০ হাজার ডলার, যা আগের বছরের একই মাসের তুলনায় ৬ দশমিক ৪৮ শতাংশ বেশি। ২০২৫ সালের অক্টোবরে এ খাতের রপ্তানি আয় ছিল ১৬৫ কোটি ৭৮ লাখ ডলার।

অন্যদিকে, অক্টোবরে ওভেন পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ১৪০ কোটি ২৫ লাখ ডলার। আগের বছরের একই মাসে আয় হয়েছিল ১৩৬ কোটি ২১ লাখ ৪০ হাজার ডলার। সে হিসাবে ওভেন খাতে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৯৬ শতাংশ। অক্টোবরে নিটওয়্যার খাতের প্রবৃদ্ধি ওভেনের তুলনায় বেশি ছিল।

চার মাসের হিসাবেও নিটওয়্যার খাত এগিয়ে রয়েছে। জুলাই-অক্টোবর সময়ে নিটওয়্যার রপ্তানি থেকে আয় হয়েছে ৭৭২ কোটি ৯০ লাখ ৪০ হাজার ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৭২৩ কোটি ৭৮ লাখ ডলার। ফলে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৭৯ শতাংশ।

একই সময়ে ওভেন পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৬০১ কোটি ৭৩ লাখ ডলার। আগের অর্থবছরের প্রথম চার মাসে এ আয় ছিল ৫৭৫ কোটি ২৫ লাখ ৬০ হাজার ডলার। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৬০ শতাংশ।

সামগ্রিক পরিসংখ্যান বলছে, চলতি অর্থবছরের প্রথম চার মাসে তৈরি পোশাক রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি এসেছে মূলত নিটওয়্যার ও ওভেন—দুই খাতের আয় বৃদ্ধির মধ্য দিয়ে। তবে প্রবৃদ্ধির হারে নিটওয়্যার খাত তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে। জুলাইয়ের নেতিবাচক অবস্থার পর টানা তিন মাস রপ্তানি আয় বাড়ার বিষয়টি দেশের প্রধান রপ্তানি খাতের জন্য ইতিবাচক প্রবণতা হিসেবে দেখা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD