বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনই জাতির আকাঙ্ক্ষা: জামায়াত নায়েবে আমির

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনই জাতির আকাঙ্ক্ষা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। বুধবার (০৬ আগস্ট) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আবদুল্লাহ মো. তাহের বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা ইতিবাচক। তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে নির্বাচনের ঘোষণা দিলে ভালো হতো ৷ নির্বাচন উপযোগী পরিবেশ এখনো নিশ্চিত হয়নি। জুলাই ঘোষণাপত্র অপূর্ণাঙ্গ উল্লেখ করে জামায়াতের এই নায়েবে আমির বলেন, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি সেখানে৷ জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনি ভিত্তি অন্তর্বর্তীকালীন সরকারকেই দিতে হবে। তিনি বলেন, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনই জাতির আকাঙ্ক্ষা। পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও জানান তাহের। সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশার কথা জানান আবদুল্লাহ মো. তাহের। তিনি বলেন, দাবি না মেনে নির্বাচন দিলে আন্দোলনে নামতে বাধ্য হবে জামায়াত। জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, বাংলাদেশের আপামর জনতা জুলাই জাতীয় ঘোষণাপত্রকে কেন্দ্র করে যে প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছিল তা পূরণ না হওয়ায় জনগণের মাঝে দেশের ভবিষ্যত নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। শহীদ ও আহতদের পরিবারসহ জুলাই যোদ্ধাদের মাঝে নতুনভাবে উৎকণ্ঠা পরিলক্ষিত হচ্ছে।তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনের মাধ্যমে জুলাই জাতীয় সনদ প্রণয়ন ও বাস্তবায়নের রূপরেখা কী হবে তা জাতির কাছে অস্পষ্ট। এমতাবস্থায় আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, অনতিবিলম্বে জুলাই ঘোষণাপত্রে উপরে উল্লেখিত জনআকাক্সক্ষার অপরিহার্য বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD