বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

জুলাই সনদের খসড়া নিয়ে মতামত জমা দিয়েছে এনসিপি

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

জুলাই সনদের খসড়া পর্যালোচনা করে আনুষ্ঠানিকভাবে নিজেদের মতামত ঐকমত্য কমিশনে জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে দলটির পক্ষ থেকে এই মতামত জমা দেওয়া হয়। তার আগে রাজনৈতিক দলগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে জুলাই সনদের খসড়ার ওপর মতামত জানানোর সময়সীমা বাড়ানো হয়।গত বুধবার বিএনপি তাদের মতামত কমিশনের কাছে জমা দেয়। একই দিন বিএনপির পাশাপাশি আরও পাঁচটি রাজনৈতিক দল নিজেদের মতামত জমা দেয়। গতকাল বৃহস্পতিবার জামায়াতে ইসলামীও ঐকমত্য কমিশনের কাছে তাদের মতামত জমা দিয়েছে। একই দিনে জেএসডি, খেলাফত মজলিস, মার্ক্সবাদী বাসদসহ মোট ১১টি রাজনৈতিক দল জুলাই সনদের চূড়ান্ত খসড়া নিয়ে নিজেদের মতামত পেশ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD