শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মির্জা ফখরুল

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যার দিক শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে দলের প্রতিষ্ঠাতা এবং সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসনের কবর জিয়ারত করতে আসেন মির্জা ফখরুল। গাড়ি থেকে নেমে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত এবং কিছু সময় দাঁড়িয়ে দোয়া-মোনাজাত করেন। সমাধিস্থল থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। গাড়িতে উঠে চলে যান। এ সময় একান্ত সহকারী ইউনূছ আলী তার সঙ্গে ছিলেন।এদিকে সর্বসাধারণের জন্য বন্ধ থাকার একদিন পর বৃহস্পতিবার দুপুরে খুলে দেওয়া হয়েছে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থল।এরপর নেতাকর্মীরা ফুল নিয়ে নিয়ে তাদের প্রিয় নেত্রীর কবর জিয়ারত করছেন, কায়মনোবাক্য দোয়া করছেন আল্লাহর দরবারে ‘পরপারে ভালো থাকেন’।গতকাল বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সমাহিত করা হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই।ইংরেজি নতুন বছরের প্রথম দিনে সকাল থেকে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করতে নেতা-কর্মীরা ভিড় করে, ঢল নামে বিজয় সরণি সড়কে।সকাল ৯টার দিকে বিজয় সরণি সড়ক খুলে দেওয়া হলেও সমাধিস্থলে প্রবেশ পথে নিরাপত্তারক্ষীরা সাধারণ মানুষের প্রবেশ করতে দেয়নি। পরে বেলা ১২টার দিকে সমাধিস্থল সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হলে নেতা-কর্মীরা কবর জিয়ারতের ‍সুযোগ পায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD