শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
মাতৃভূমি সংবাদ
নিজেস্ব প্রতিবেদক
জামালপুর ও বরগুনায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার৷ বরগুনার পুলিশ সুপার কুদরত ই খুদাকে জামালপুরের পুলিশ সুপার পদে এবং এসআরবির পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতীকে বরগুনার পুলিশ সুপার করা হয়েছে। এছাড়া মুন্সিগঞ্জের পুলিশ সুপার মেনহাজুল আলমকে নীলফামারীর পুলিশ সুপার করা হয়েছে৷
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।