শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

ঘুষের টাকাসহ গ্রেপ্তার লালবাগের সার্ভেয়ারের বিরুদ্ধে দুদকের মামলা

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

জমির সীমানা নির্ধারণ ও নামজারি সম্পন্ন করার বিনিময়ে ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার লালবাগ রাজস্ব সার্কেলের ভূমি অফিসের সার্ভেয়ার মো. আসাদুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহবুব মোর্শেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মনিরুল ইসলাম পেশায় একজন ব্যবসায়ী। তিনি ঢাকা জেলার লালবাগ থানাধীন চর-কামরাঙ্গী মৌজার ও মহানগর জরিপের ৪৫০৪ ও ৪৭০৫ নং দাগভুক্ত ব্যক্তিগত সম্পত্তির মোট ২৮২ শতাংশ জমির বিষয়ে ঢাকা সদর সাব-রেজিস্ট্রি অফিসে নিবন্ধিত দলিলমূলে মালিকানা লাভ করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মনিরুল ইসলাম পেশায় একজন ব্যবসায়ী। তিনি ঢাকা জেলার লালবাগ থানাধীন চর-কামরাঙ্গী মৌজার ও মহানগর জরিপের ৪৫০৪ ও ৪৭০৫ নং দাগভুক্ত ব্যক্তিগত সম্পত্তির মোট ২৮২ শতাংশ জমির বিষয়ে ঢাকা সদর সাব-রেজিস্ট্রি অফিসে নিবন্ধিত দলিলমূলে মালিকানা লাভ করেন। পরবর্তী সময়ে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি মূলে উক্ত সম্পত্তির মালিকানা পাওয়ার পর জমির সীমানা নির্ধারণ, নামজারি এবং ছেক ম্যাপ প্রস্তুত করার জন্য তিনি ঢাকা জেলা প্রশাসক বরাবর গত ২৭ এপ্রিল লিখিত আবেদন করেন।

তবে দীর্ঘ সময় পার হলেও কোনো সমাধান না পেয়ে তিনি ভূমি অফিসে ঘুরতে থাকেন। সহকারী কমিশনারের পরামর্শে অফিস সহকারী মো. উল্লাহ আমানের মাধ্যমে যোগাযোগ করা হলে গত ১৮ অক্টোবর সার্ভেয়ার আসাদুল ইসলাম ওই কাজ সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে সরাসরি ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন।

ঘুষ দিতে অস্বীকৃতি জানিয়ে ভুক্তভোগী মনিরুল ইসলাম বিষয়টি দুদককে লিখিতভাবে অবহিত করেন। তার অভিযোগের সত্যতা যাচাই শেষে কমিশনের নির্দেশনায় দুদকের সহকারী পরিচালক মো. সৌরভ দাসের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম ফাঁদ পাতে। আজ সকাল ১১টায় লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ভুক্তভোগী মনিরুল ইসলাম সার্ভেয়ার আসাদুলকে ঘুষের প্রথম কিস্তি বাবদ ১ লাখ টাকা প্রদান করেন।

সার্ভেয়ার আসাদুল ইসলাম সেই টাকা গ্রহণ করার সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে আসামির ডান পাশের টেবিলের দ্বিতীয় তাক থেকে ১০০ টাকা মূল্যমানের ১০ বান্ডিল উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে আসাদুলকে আদালতের নির্দেশনায় কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD