শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

গাইবান্ধায় ছাত্রীকে ধর্ষণের মামলায় মাদরাসার পরিচালক গ্রেপ্তার

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিবেদক

গাইবান্ধায় ছাত্রী ধর্ষণের অভিযোগে হওয়া মামলায় মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাসান আলীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।

রোববার (১ নভেম্বর) বিকেলে এসআরবির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তার হাসান আলী সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে পোড়াবাড়ি গ্রামে দ্বীনের দিশারী মহিলা হাফেজিয়া ও কওমী মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক। এছাড়া তিনি ওই গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় ৮ বছর পূর্বে ওই মাদরাসার আবাসিক শাখায় এক ছাত্রীকে ভর্তি করে দেয় তার পরিবার। বর্তমানে ওই শিক্ষার্থীর বয়স ১৪ বছর। ওই শিক্ষার্থীর বাবা-মা কর্মের তাগিদে ঢাকায় থাকেন এবং সেখান থেকে প্রতিমাসে খরচ দেন ও মাঝে মাঝে এসে মেয়ের সাথে দেখা করে যেতেন। হাসান আলী প্রায় ছয়মাস আগেও ওই ছাত্রীকে কু-প্রস্তাব দিয়েছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

এজাহার অনুযায়ী, গত ২৮ আগস্ট সকাল ৬টার দিকে পরিচালক হাসান আলী ছাত্রীকে মাদরাসা সংলগ্ন নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করে ওই শিক্ষার্থী। একই সাথে ঘটনা অন্য কাউকে জানালে তাকে হত্যাসহ মরদেহ গুম করার হুমকি দেয় বলেও এজাহারে উল্লেখ করা হয়। পরে এসব বিষয় ভুক্তভোগী শিক্ষার্থী মোবাইল ফোনে ঢাকায় থাকা তার বাবা মাকে জানালে তারা গত ১ সেপ্টেম্বর সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করেন তারা। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD