রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অপরিবর্তিত’ রয়েছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।রোববার (৩০ নভেম্বর ) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি দলের পক্ষ থেকে একথা জানান।রিজভী বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। সেখানে চিকিৎসকরা সার্বক্ষণিক তার চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন। চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি– উনার শারীরিক অবস্থা অবনতিশীল হয়নি। তাই বলে খুব একটা উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি। তার মানে উনার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।তিনি বলেন, আমরা মনে করি যে, দ্রুতই তিনি সেরে উঠবেন, উনি আরোগ্য লাভ করবেন, উনি সুস্থ হয়ে উঠবেন…এটাই কোটি কোটি মানুষের প্রত্যাশা।তিনি আরও বলেন, মানুষের এই প্রত্যাশার সঙ্গে আমরা সবাই জাতীয়তাবাদী শক্তি এবং বিএনপির নেতাকর্মী যারা আমাদেরও একই প্রত্যাশা। প্রত্যাশা করি, আল্লাহ তাকে দ্রুতই সুস্থ করে তুলবেন।২৩ নভেম্বর রাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার ফুসফুসে ইনফেকশন হয়েছে।এর মধ্যে বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ‘সংকটাময়’।সবশেষ পরিস্থিতি সম্পর্কে গতকাল রাতে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, “বৃহস্পতিবার থেকে বিএনপি চেয়ারপারসনকে ‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ)’ রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।”“গত তিনদিন– ২৭, ২৮ ও আজ ২৯ তারিখ; আলহামদুলিল্লাহ ওনার অবস্থা একই পর্যায়ে আছে। এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি, চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন, সেটা তিনি গ্রহণ করতে পারছেন।”রিজভী জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে তার মা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সার্বক্ষণিক চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন, চিকিৎসার সব কিছু সমন্বয় করছেন।বিএনপির এই নেতা বলেন.‘ তার মায়ের জন্য আমাদের চেয়ারপারসনের জন্য তিনি উদ্বেগ উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন আমি যতটুকু জানি, প্রতি মুহূর্তে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে তিনি সবসময় কথা বলছেন এবং তাকে বিদেশ নিয়ে যাওয়ার ব্যাপারে তার শারীরিক অবস্থা কখন কীভাবে হবে…. এই নিয়ে আমি বলব যে, উনি ঘুমানোর সময় পায় কিনা সন্দেহ রয়েছে। এত উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে তাকে কাটতে হচ্ছে।এভারকেয়ার হাসপাতালে সামনে দলের নেতা-কর্মীদের ভিড় না করার অনুরোধ জানান রিজভী।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন– বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, আসাদুল করীম শাহিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD