সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

‘এনসিপি-জামায়াত মনে করে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, তাই নির্বাচন চায় না’

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। জামায়াত ও এসসিপি চায় না এই দেশে নির্বাচন হোক। এনসিপি ও জামায়াত মনে করে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। শনিবার (১৬ আগস্ট) দুপুরে নাটোরের ভূষণগাছায় চার দিনব্যাপী মহা নামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলাকীর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, সবাই চায় একটা নিরপেক্ষ নির্বাচন। যাতে জনগণ ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থী ও দলকে ক্ষমতায় বসাবে। তাই নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র ও চক্রান্তকে রুখে সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য সাখাওয়াত হোসেন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ভূষন গাছা শ্রী শ্রী সার্বজনীন কালীমাতা মন্দিরের সভাপতি বাচ্চু কুমার প্রামানিক, সাধারন সম্পাদক সত্যেন কুমার দাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD