শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

‘উন্নয়ন শুধু ঢাকায় নয়, প্রত্যেকটি জেলায় সুষম বন্টন করতে হবে’

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাসের মাধ্যমে ঢাকা ময়মনসিংহসহ বিভিন্ন জেলার গ্যাসের চাহিদা পূরণ হলেও এখানকার মানুষ গ্যাস থেকে বঞ্চিত রয়েছে। আমরা এমন রাষ্ট্র চাই না যেখানে উন্নয়ন হলেও নিজের এলাকার মানুষ বঞ্চিত হয়। উন্নয়ন শুধু ঢাকায় নয়, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় সুষম বন্টন করতে হবে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৌর মুক্ত মঞ্চে দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষে পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ফ্যাসিবাদ বাদী সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। দেশের পক্ষে ইনসাফের পক্ষে সর্বদা লড়াই করেছে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ প্রয়োজনে জীবন দিয়েছে কিন্তু আপোষ করেনি। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাসের মাধ্যমে ঢাকা-ময়মনসিংহসহ বিভিন্ন জেলার গ্যাসের চাহিদা পূরণ করলেও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস থেকে বঞ্চিত রয়েছে।  ফ্যাসিবাদ আওয়ামী লীগকে নিয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা জানি ব্রাহ্মণবাড়িয়া ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছে বলেই তারা উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। আওয়ামী লীগের রক্ত চক্ষু শূল এই ব্রাহ্মণবাড়িয়া। কেন ব্রাহ্মণবাড়িয়া থেকে বার বার আন্দোলন তৈরি হয়েছে। ফলে শিক্ষা, স্বাস্থ্য রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন থেকে ব্রাহ্মণবাড়িয়াকে বঞ্চিত করে রাখা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD