শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

আওয়ামী লীগের মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করতে হবে: মঈন খান

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করতে হবে বলে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘মিথ্যা ইতিহাস যেটা ওয়ান ইলেভেন আওয়ামী লীগ সৃষ্টি করেছিল, সেই মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করে দিতে হবে। পরবর্তীতে ভোটার লিস্ট করা হয়েছিল- এটা সত্য, কিন্তু সেই ভোট ছিল পুরো নিয়ন্ত্রিত। ২০০৮ সালে নির্বাচনের আগেই ৩০০ আসনে কে কোথায় নির্বাচিত হবে সেটার পূর্ব নকশা করা হয়েছিল। সেভাবেই বাংলাদেশে ওয়ান ইলেভেন সৃষ্টি করা হয়েছিল। শনিবার (১৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। ড. আব্দুল মঈন খান বলেন, গত ১৫ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ছিল ২০২৪ সালের আন্দোলন। ক্ষমতায় টিকে থাকার লোভে স্বৈরাচার এক প্রকার মরণ কামড় দিয়ে আন্দোলন দমিয়ে রাখার চেষ্টা করেছিল। তবে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ এবং বিএনপির ধারাবাহিক আন্দোলন সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়। তিনি বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ ১৫ বছরে বিএনপি আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে অবিরাম আন্দোলন করে গেছে। গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি কখনও সহিংসতা বা প্রতিহিংসার রাজনীতি করেনি।বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রস্তাব দিয়ে সময়োপযোগী ও যৌক্তিক প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করেছে। নির্বাচন কমিশন নির্দিষ্ট সময়ে নির্বাচনের শিডিউল ঘোষণা করবে এবং আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD