শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

আইনগতভাবে জিএম কাদেরের পক্ষেই লাঙ্গল প্রতীক থাকবে : সিইসিকে জাপা

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছে জাতীয় পার্টি। দলটির মহাসচিব বলেন, একটি দ্বন্দ্বে ভরা ও রাজনৈতিক টালমাটাল সময়ে নির্বাচন কমিশনকে তাদের নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হবে। একইসঙ্গে তারা দলের নেতৃত্ব এবং প্রতীক সংক্রান্ত চলমান বিতর্কে জিএম কাদেরের পক্ষেই আইনের সমর্থন রয়েছে বলে দাবি করেছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বৈঠকে জাতীয় পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে তাদের বেশ কিছু উদ্বেগ তুলে ধরা হয়েছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন একটি স্বাধীন ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং সব নিবন্ধিত দলের অভিভাবক। তাই নির্বাচন কমিশনকে নিরপেক্ষতার শপথ বজায় রেখে সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে হবে।এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির এ নেতা জানান, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচনের যে সম্ভাব্য তারিখ জানানো হয়েছে, তা নিয়ে তাদের কোনো আপত্তি নেই। তবে তারা সরকারকে সম্পূর্ণ নিরপেক্ষ মনে না করলেও নির্বাচন কমিশনের নিরপেক্ষতার ওপর তাদের আস্থা রয়েছে। এছাড়া নির্বাচন কমিশনকে সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে বলেও জানান তিনি।দলের অভ্যন্তরীণ নেতৃত্ব নিয়ে চলমান সংকট প্রসঙ্গে শামীম হায়দার পাটোয়ারী জানান, তাদের গঠনতন্ত্র অনুযায়ী জিএম কাদেরই দলের চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগের ক্ষমতাও শুধু তারই আছে। সিভিল কোর্টের নির্দেশে জিএম কাদেরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে সাময়িক নিষেধাজ্ঞা থাকলেও দলের গঠনতন্ত্র অনুযায়ী তার বহিষ্কার আদেশ এখনো কার্যকর আছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ অবৈধ। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন, আইনগতভাবে জিএম কাদেরের পক্ষেই লাঙল প্রতীক থাকবে।ইসলামী আন্দোলনসহ কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে অযোগ্য ঘোষণার দাবির বিষয়ে জানতে চাইলে জাপা মহাসচিব বলেন, নির্বাচন আইনে জাতীয় পার্টিকে অযোগ্য ঘোষণার কোনো শর্ত পূরণ হয়নি। নির্বাচনে সব দলের অংশগ্রহণ প্রয়োজন এবং কাউকে অযোগ্য ঘোষণা করা হলে তা গণতন্ত্র ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির জন্য ক্ষতিকর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD