বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে ছিনতাই : দুই আসামি ৩ দিনের রিমান্ডে চট্টগ্রাম শিপইয়ার্ডে ৬০ কোটি টাকার আমদানি করা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের মানুষ কোনোভাবেই পুশ ইন মেনে নেবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী রাতের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা বিদ্যুতের দাম কত বাড়ছে? জানা যাবে বুধবার একনজরে ফুটবল বিশ্বকাপের ৪৮ দলের চূড়ান্ত স্কোয়াড দাম কমেছে এলপি গ্যাসের জটিল রোগে অনুদান ১ লাখ টাকা করার উদ্যোগ নিয়েছে সরকার : ডা. জাহিদ হোসেন চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারির কার্যালয় ঘেরাও করে শ্রমিকদের বিক্ষোভ এইচএসসি : সব কেন্দ্রের সিসি ক্যামেরা ইন্টারনেটে সংযুক্ত থাকতে হবে

অনির্বাচিত সরকার বসাতে ব্যর্থ হয়ে বিএনপি একটা বিচ্ছিন্নতাবাদী সংগঠনের মতো অবৈধ অবরোধ এবং হরতাল দিচ্ছে।

মাতৃভুমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, অবৈধ, অনির্বাচিত সরকার বসাতে ব্যর্থ হয়ে বিএনপি একটা বিচ্ছিন্নতাবাদী সংগঠনের মতো অবৈধ অবরোধ এবং হরতাল দিচ্ছে। তারা গোপনে দেশবিরোধী ভিডিও বার্তা ছড়িয়ে দিচ্ছে। দেশবিরোধী নানা ধরনের গুজব ছড়াচ্ছে। হত্যা-ষড়যন্ত্রের মতো গুজব সন্ত্রাসেও বিএনপি পাইওনিয়ার।বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে বিএনপির অবরোধের প্রতিবাদে আওয়ামী যুবলীগের আয়োজিত আসন ভিত্তিক অবস্থান কর্মসূচি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।বিএনপি একটি অবৈধ সংগঠন, যাদের জন্ম এবং উৎপত্তি অবৈধভাবে হয়েছে। কীভাবে তাদের প্রতিষ্ঠাতা অবৈধভাবে মিলিটারি অ্যাক্ট ভঙ্গ করে এই সংগঠন সৃষ্টি করেছেন তা আপনারা জানেন। জিয়াউর রহমান ছিলেন অবৈধভাবে ক্ষমতা দখলকারী। বিএনপির সৃষ্টির প্রক্রিয়া ও পন্থা দুটোই অবৈধ ছিল। জিয়াউর রহমান অবৈধভাবে সেই হত্যা-ক্যু’র মাধ্যমে মিলিটারি অ্যাক্ট ভঙ্গ করে সেনা প্রধান হিসেবে চাকরিরত অবস্থায় বিএনপি গঠন করেছিলেন। তাই বাংলার যুব সমাজের বিএনপির নিবন্ধন বাতিল করে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি অত্যন্ত প্রাসঙ্গিক, ন্যায়সঙ্গত এবং যৌক্তিক।বিএনপি ছাড়াই নির্বাচন অংশগ্রহণমূলক হতে যাচ্ছে। ওদের অনেক নেতাই নির্বাচনে অংশগ্রহণ করছে এবং করবে। এখন ওই অবৈধ সংগঠনের মূল উদ্দেশ্য এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে।পরশ বলেন, বিএনপির মতো অবৈধ সংগঠন নির্বাচনে না আসলে কিছু আসে যায় না। অন্য বিরোধী দল সৃষ্টি হবে। বিকল্প বিরোধী দল, স্বাধীনতার সপক্ষের বিরোধী দল আমরা স্বাগত জানাই। যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, যারা জামাত বিরোধী, এমন বিরোধী দল আজকে যুব সমাজের প্রত্যাশা। যারা ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং জাতীয়তাবাদের বিশ্বাসী সেই রকম রাজনৈতিক দল বাংলাদেশ প্রত্যাশা করে। যারা বাংলাদেশের সংবিধানে বিশ্বাসী এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল পারভেজ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মুস্তাফিজ, উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসেন, উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এন আই আহমেদ সৈকত, কার্যনির্বাহী সদস্য ইঞ্জি. মো. মুক্তার হোসেন চৌধুরী কামাল, ইঞ্জি. আবু সাঈদ হিরো, হুমায়ুন কবির, অ্যাডভোকেট শকতও হায়াত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD