বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

‘মার্চ ফর গাজা’ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশের উদ্যোগে আগামী শনিবার (১২ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

শুক্রবার (১১ এপ্রিল) এক বিবৃতিতে দলের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ দলীয় সর্বস্তরের নেতাকর্মীসহ দেশের সাধারণ মানুষকে এই কর্মসূচিতে সর্বাত্মক অংশগ্রহণের আহ্বান জানান।

বিবৃতিতে তারা বলেন, গাজায় দীর্ঘদিন ধরে ইসরায়েলি নিপীড়ন, গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্বব্যাপী যে প্রতিবাদের ঢেউ উঠেছে, ‘মার্চ ফর গাজা’ তারই একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা এ কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করছি। তারা বলেন, গাজার নিরস্ত্র মানুষ আজ অবরুদ্ধ। খাদ্য, পানি ও চিকিৎসার অভাবে তারা চরম মানবেতর অবস্থায় আছে। প্রতিনিয়ত বোমা ও গুলির শব্দে নিহত হচ্ছে শিশু, নারী ও বৃদ্ধরা। এই নির্মমতা বিশ্ব বিবেককে নাড়া দেওয়ার জন্য আমাদের আরও উচ্চকণ্ঠ ও প্রতিবাদী হওয়া প্রয়োজন।

তারা আরও বলেন, মার্চ ফর গাজা কেবল একটি কর্মসূচি নয়-এটি একটি মানবিক দাবি, একটি ন্যায়ের আহ্বান। আমরা বিশ্বাস করি, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক এই আন্দোলন গাজায় চলমান গণহত্যা ও জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে গণচেতনা জাগাতে সহায়ক হবে। মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ ও প্রতিরোধকে আরও বেগবান করবে।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা আহ্বান জানাই-মানবিক বিশ্ব, মুসলিম দেশসমূহ, সব রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং ন্যায় ও মানবতার পক্ষে দাঁড়ানো প্রতিটি মানুষকে এই আন্দোলনে এক কাতারে এসে দাঁড়াতে। গাজার পক্ষে দাঁড়ানো মানে হলো ন্যায়ের পক্ষে, মানবতার পাশে দাঁড়ানো। গাজা মুক্ত হোক, ফিলিস্তিনের স্বাধীনতা নিশ্চিত হোক।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD