বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

গাজায় গণহত্যার প্রতিবাদে সোমবার দেশব্যাপী বিক্ষোভের ডাক জামায়াতের

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর লাগাতার বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে আগামীকাল সোমবার (৭ এপ্রিল) দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।রোববার (৬ এপ্রিল) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই কর্মসূচির ঘোষণা দেন।বিবৃতিতে তিনি বলেন, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গাজায় ৫০ হাজার ৬০০ জনের বেশি নিহত এবং ১ লাখ ১৫ হাজার ৬৩ জনের অধিক মানুষ আহত হয়েছেন। নিহত ও আহতদের মধ্যে প্রায় ৫৬ শতাংশই নারী ও শিশু। এটি মানবতার বিরুদ্ধে সংঘটিত এক ভয়াবহ অপরাধ।তিনি বলেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ১৯ জানুয়ারি থেকে ইসরায়েল একের পর এক হামলার মাধ্যমে চুক্তি লঙ্ঘন করছে। এর মধ্যে ১৮ মার্চের হামলা ছিল সবচেয়ে ভয়াবহ, যেখানে নারী-শিশুসহ চার শতাধিক ফিলিস্তিনি নিহত হন। ইসরায়েলি প্রধানমন্ত্রী প্রকাশ্যেই যুদ্ধ পুনরায় শুরু করার ঘোষণা দিয়ে এই হামলা চালান, যা তাদের যুদ্ধবাজ মনোভাবকে নগ্নভাবে প্রকাশ করেছে।অধ্যাপক পরওয়ার বলেন, গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার বিমান হামলা ও গণহত্যার প্রতিবাদে ঘোষিত বিক্ষোভ মিছিল হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। এই কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে আমি জামায়াতে ইসলামীর সব শাখা এবং দেশের জনগণের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD