শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

জবিতে ছাত্রলীগের ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে জরুরি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ক্যাম্পাস অস্থিতিশীল করার ষড়যন্ত্র এবং নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে উপাচার্য ভবন, বিজ্ঞান অনুষদ ও বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করে ভাষাশহীদ রফিক ভবনের নিচে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।

মিছিল ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘ছাত্রলীগের আস্তানা, জবি ক্যাম্পাসে হবে না’, ‘আবু সাঈদের রক্ত, বৃথা যেতে দেব না’ এবং ‘ওয়াসিমের রক্ত, বৃথা যেতে দেব না’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

সমাবেশে ক্যাম্পাসে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দেওয়া এবং ছাত্রলীগের পরিচয়ে ক্যাম্পাসে প্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় সংগঠনটি। একই সঙ্গে নিয়মিত শিক্ষার্থীদের নির্বিঘ্নে ক্লাস করার পরিবেশ নিশ্চিত করা এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার দাবি জানানো হয়।

সমাবেশে শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা দেশে নৈরাজ্য ও নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। তারা বিভিন্ন ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালাচ্ছেন।

পালিয়ে যাওয়া নেত্রীর দেশে ফেরার ঘোষণার বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, হাসিনা পালায় না বলেও পালিয়ে গেছে, এখন আসার কথা বলেও আসবে না। আসার আগে গণমাধ্যমে তার চেহারা দেখানোর আহ্বান জানান তিনি।

শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মীদের সংশ্লিষ্টতায় অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ বজায় রাখতে এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে হবে। সামনের দিনে এ ধরনের অরাজকতা সৃষ্টি হলে এবং প্রশাসন ব্যবস্থা না নিলে ছাত্রদল নিজ দায়িত্বে তাদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনে গুপ্ত থাকা ছাত্রলীগের চিহ্নিত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তিনি ।

বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD