শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

‘অতীতের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে হবে’

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

অতীতের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, ব্যক্তিগত কিংবা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। দেশের অগ্রযাত্রার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতা অপরিহার্য।

শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী সদর উপজেলা পরিষদ হলরুমে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধের ৫৫ বছর পরে খুব জানতে ইচ্ছে করে, দেশটা কেমন আছে, দেশের মানুষ কেমন আছে। একটা অশান্ত দেশে আমরা বাস করছি। কোনোভাবেই এ দেশে একটি রাজনৈতিক সমঝোতা তৈরি হচ্ছে না। বাংলাদেশে একটি স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠছে না। যিনি ক্ষমতায় যাচ্ছেন, তিনি যে উদ্দেশ্য নিয়ে লড়াই করেছিলেন, ক্ষমতায় যাওয়ার পর সেই উদ্দেশ্য ভুলে যাচ্ছেন।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের এত বছর পরও দেশের রাজনৈতিক অস্থিরতা ও বিভাজন আমাদের ভাবিয়ে তোলে। একটি দেশের অগ্রযাত্রার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মানুষ সংগ্রাম করেছে, সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অতীতের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

জেলা প্রশাসন, রাজবাড়ী ও উপজেলা প্রশাসন, রাজবাড়ী সদরের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।

সহকারী কমিশনার এস এম রায়হানুল ইসলাম ও জেলা তথ্য অফিসার রেখা ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মীর মনির হোসেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কমান্ডার বাকাউল আবুল হাসেম, সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু তালেব প্রমুখ।

আলোচনা সভায় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য, মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদান এবং জাতীয় জীবনে ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরেন। তারা দেশ ও জাতির কল্যাণে মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD