শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

‘ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহারসহ ৫ দফা দাবি শ্রমিক সংগঠনের

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা ‘ষড়যন্ত্রমূলক’ সকল মামলা প্রত্যাহারসহ ৫ দফা দাবি জানিয়েছে শ্রমিক সংগঠন গ্রীন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন।

শুক্রবার (৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে এসব দাবি জানানো হয়।

তাদের ৫ দফা দাবির মধ্যে রয়েছে, গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচার এবং উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করা, শ্রমিক নেত্রী ও মানবাধিকার কর্মী রোজিনা আক্তার সুমিসহ গ্রেপ্তার সব শ্রমিক ও শ্রমিক নেতাদের নিঃশর্ত মুক্তি, শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা ষড়যন্ত্রমূলক সকল মামলা প্রত্যাহার, শ্রমিকদের ন্যায্য মজুরি, হয়রানি ও দমন-পীড়ন বন্ধ করা এবং ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা ঘোষণা করা।

বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে শ্রমিক নেতাদের সক্রিয় ভূমিকার প্রেক্ষাপটে গ্রেপ্তার ও কারাবন্দি হওয়ার ঘটনায় শ্রমিক সংগঠন, সহকর্মী ও শ্রমিক অধিকারকর্মীদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। আমরা মনে করি, শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে সংগঠিত হওয়া ও শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করা তাদের গণতান্ত্রিক ও আইনসম্মত অধিকার। এ ধরনের আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে কোনো শ্রমিক নেতা বা কর্মী যেন হয়রানি বা অন্যায্য আচরণের শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এম. এ. ফয়েজ আহমেদের সভাপতিত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, গ্রীন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সুলতানা বেগম, ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD