শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

টানাটানিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর মন্ত্রিত্ব

মাতৃভূমি সংবাদ 

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির ভরাডুবির পর প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথের মন্ত্রিত্ব অনিশ্চয়তায় পড়েছে। দলটির অনেক নেতাই বলছেন, ট্রাম্পকে ভুল বুঝিয়ে যে কয়জন ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছেন, পেটে হেগসেথ তাদের মধ্যে একজন। তাদের মতে, এই ‘অজনপ্রিয়’ যুদ্ধের কারণে সাধারণ মানুষ তাদের প্রত্যাখ্যান করেছেন। কারণ যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ইতিহাসে সর্বোচ্চ হয়েছিল। সেটিকে তারা ভালোভাবে নেননি।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নির্বাচনের পর এখন সবার নজর হেগসেথের দিকে।

যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেগসেথের পক্ষে অবস্থান নিয়েছেন। কিন্তু তিনি নিজে স্বীকার করেছেন, ইরানের যুদ্ধের মূল্য তাদের নির্বাচন দিয়ে দিতে হয়েছে। তবে সঙ্গে তিনি এও বলেছেন, ইরানে হামলা চালানোটাও তাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল।

প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের পক্ষে অবস্থান নিয়ে ডোনাল্ড ট্রাম্প সংবাদমাধ্যম এবিসি নিউজকে টেলিফোনে বলেছেন, হেগসেথকে নিয়ে তাকে অনেকেই ফোন করছেন। কিন্তু কেন তারা ফোন করছেন সেটি বুঝতে পারছেন না তিনি। তার মতে হেগসেথ তার দায়িত্ব ঠিকভাবেই পালন করেছেন। ট্রাম্প বলেছেন, “তাকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে রাখতে আমার সবধরনের চিন্তাভাবনাই আছে।”

রিপাবলিকান পার্টির প্রতিনিধি পরিষদের সদস্য থমাস ম্যাসি, যিনি ট্রাম্পের একজন বড় সমালোচক, তিনি বলেছেন, নতুন কংগ্রেস গঠনের আগেই যেন হেগসেথকে সরিয়ে দেওয়া হয়।

এক্সে এই এমপি লিখেছেন, “সিনেটে পরিবর্তনগুলো নিশ্চিত হওয়ার আগেই ট্রাম্পকে হেগসেথের সরিয়ে দেওয়া উচিত।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD