শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

ইরানে টিভিতে হঠাৎ প্রচার করা হচ্ছে পারমাণবিক হামলা থেকে বাঁচার উপায়

মাতৃভূমি সংবাদ 

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের বিভিন্ন টিভিতে হঠাৎ করেই প্রচার করা হচ্ছে পারমাণবিক হামলা থেকে বাঁচার উপায়। যদি কোনো পারমাণবিক হামলা হয় তাহলে কী করতে হবে এ ব্যাপারে দেওয়া হচ্ছে পাঁচটি নির্দেশনা।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) এসব নির্দেশনা প্রচার করা হচ্ছে। এগুলো হলো—

১। বিস্ফোরণের দিকে তাকানো থেকে বিরত থাকুন

দেশটির নাগরিকদের বলা হয়েছে পারমাণবিক হামলা হলে যে বিস্ফোরণ হবে সেটিতে যেন কেউ সরাসরি না তাকান। হামলা হলে তাৎক্ষণিকভাবে শক্ত কোনো কিছুর ভেতরে আশ্রয় নিতে হবে। নিচের দিকে মুখ করে শুয়ে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত বিস্ফোরণের তরঙ্গ পার না হয়।

২। বিস্ফোরণের পর নিকটস্থ কোনো ভবনে প্রবেশ করুন

যখন বিস্ফোরণের তরঙ্গ চলে যাবে তখন সবাইকে নিকটস্থ ভবনে প্রবেশ করতে হবে এবং জানালা এবং বাইরের দেওয়াল থেকে দূরে থাকতে হবে। বিস্ফোরণের পর বাইরে থাকা এবং এটির কোনো ছবি তোলা যাবে না। গাড়িকে কোনো আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা যাবে না।

৩। তেষস্ক্রিয় কণা দূর করতে শরীরের বাহ্যিক অংশ ধুয়ে ফেলুন

যদি কারও শরীরে পারমাণবিক বোমার তেষষ্ক্রিয় কণা লাগে তাহলে কুসুম গরম পানি ও সাবান দিয়ে তা ধুয়ে ফেলতে হবে এবং কন্ডিশনার ছাড়া সাধারণ শ্যাম্পু ব্যবহার করতে হবে। যদি গোসল করা সম্ভব না হয় তাহলে মুখ, হাত এবং শরীরের খোলা স্থানগুলো পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

৪। অন্তত ২৪ ঘণ্টার জন্য কোনো আশ্রয়স্থলে থাকুন

বোমা হামলার পর অন্তত ২৪ ঘণ্টা কোনো আশ্রয়স্থলে অবস্থান করতে সতর্কতা দেওয়া হয়েছে এই নির্দেশনায়। আর যদি পারমাণবিক হামলা হয় তাহলে শুধুমাত্র বোতলজাত পানি ও প্যাকেটজাত খাবার খেতে হবে।

৫। সরে যাওয়ার আগে অফিসিয়াল নির্দেশনা মানতে হবে।

২৪ ঘণ্টা পার হলেই সবকিছু নিরাপদ হয়ে যাবে এমনটি ভেবে নিজে থেকে বের হওয়া যাবে না। বের হওয়ার আগে অবশ্যই অফিসিয়াল নির্দেশনা মানতে হবে। তবে কোনো ভবনে যদি আগুন লাগা বা ধসে পড়ার শঙ্কা থাকে তাহলে অন্য কোনো ভবনে চলে যেতে হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD