শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

শ্রমিকদের দাবিতে লাঠিপেটা, অথচ আওয়ামী লীগ পুনর্বাসনের বিচার নেই: জাবের

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেছেন, ন্যায়বিচারের প্রশ্নে আমরা আপসহীন। প্রত্যেক নাগরিকের অধিকার রক্ষা এবং রাষ্ট্রের কাছে ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে সকলকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। যে কারণেই হোক, কোনো ব্যক্তি জুলুমের শিকার হলে সেটি জুলুমই। তা কখনও ইনসাফ হতে পারে না।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অবস্থান ও সাংস্কৃতিক আড্ডায় তিনি এসব কথা বলেন।

শ্রমিকদের আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আব্দুল্লাহ আল জাবের বলেন, শ্রমিকরা তাদের উপার্জন দিয়ে বাড়িভাড়া পরিশোধ করে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতে পারছেন না। তারা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানাচ্ছেন যেন পরিবারের সদস্যদের নিয়ে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন। কিন্তু তাদের দাবির প্রতি যথাযথ গুরুত্ব না দিয়ে পুলিশ নির্বিচারে লাঠিপেটা করছে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরেও আওয়ামী লীগ, ছাত্রলীগের কার্যক্রম কীভাবে চলছে? রাজনৈতিক ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসনের ঘটনা ঘটলেও সেসবের বিচার হচ্ছে না। অথচ শ্রমিকদের আন্দোলনের ক্ষেত্রে কঠোরতা দেখানো হচ্ছে।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক বলেন, বাংলাদেশ নামের রাষ্ট্র হলেও কার্যত এখনও এর প্রত্যেকটি ব্যবস্থা ও সিস্টেম দিল্লির প্রেসক্রিপশনে চলে। দিল্লির আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত করা না গেলে রক্তের বিনিময়েও বাংলাদেশের কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। শহীদ ওসমান হাদিও আমাদের সেটি শিখিয়ে গেছেন। আমরা শান্তিপূর্ণভাবে নিজেদের অধিকার প্রতিষ্ঠার দাবি জানাতে চাই। কিন্তু সেই দাবির জবাবে নির্যাতন চালানো হলে প্রতিবাদ অব্যাহত থাকবে।

এ সময় ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD