মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

লিসবনে ‘বড়দিনে’র আলো উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন

মাতৃভূমি সংবাদ 

প্রবাস ডেস্ক

বড়দিনকে সামনে রেখে পর্তুগালের রাজধানী লিসবনে বছরের সবচেয়ে উজ্জ্বল আলো মৌসুমের সূচনা হলো। শহরের কেন্দ্রীয় এলাকা থেকে শুরু করে প্রধান বাণিজ্যিক সড়কজুড়ে আনুষ্ঠানিকভাবে বড়দিনের আলোকসজ্জার উদ্বোধন করা হয়েছে।এ বছর লিসবনের বড়দিনের আলোকসজ্জা আগের তুলনায় আরও বিস্তৃত ও দেখার মতো। শহরের বিভিন্ন সড়ক, স্কোয়ার ও ঐতিহাসিক স্থাপনায় স্থাপন করা হয়েছে হাজারো এলইডি লাইট।বিশেষ করে রুয়া অগাস্টা, রুয়া গ্যারেট, অ্যাভেনিডা দা লিবারদাদে এবং বাক্সিয়া অঞ্চলে সাজানো হয়েছে ভিন্নধর্মী আলোক-ইনস্টলেশন, যা ইতোমধ্যেই স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের আকর্ষণ করে তুলেছে।এ বছরও বড়দিনের আলোকসজ্জায় পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহারে জোর দেওয়া হয়েছে। সমস্ত আলোকসজ্জায় কম বিদ্যুৎ ব্যবহারকারী (শক্তি সাশ্রয়ী) এলইডি আলো ব্যবহার করা হয়েছে, যা দীর্ঘস্থায়ী। পাশাপাশি, নগর প্রশাসন কয়েকটি স্থানে পুনর্ব্যবহৃত সাজসজ্জা ব্যবহার করে একটি টেকসই উৎসব আয়োজনের উদাহরণ তৈরি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD