শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

জার্মানির সংসদীয় মন্ত্রণালয়ের সেক্রেটারির সঙ্গে গোলাম পরওয়ারের সাক্ষাৎ

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

ঢাকা সফররত ফেডারেল রিপাবলিক অব জার্মানের অর্থনৈতিক সহযোগিতা, উন্নয়ন ও সংসদীয় মন্ত্রণালয়ের সেক্রেটারি জোহান সাথফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বাংলাদেশ সফর উপলক্ষ্যে ঢাকায় জার্মান দূতাবাস সোমবার (২৭ অক্টোবর) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটস ও মিস. ইভানা লটসের আমন্ত্রণে আজ সন্ধ্যায় জার্মান দূতাবাসে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অংশগ্রহণ করেন। সাক্ষাৎকালে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জার্মান সরকারের দীর্ঘস্থায়িত্ব, জার্মান সরকার ও জনগণের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একইসঙ্গে বাংলাদেশ ও জার্মানির মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD