বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন যারা

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভাগীয় সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন ১০ কেন্দ্রীয় নেতা। এসব নেতাদের অন্যসব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (১ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রংপুর বিভাগের দায়িত্ব পেয়েছেন ড. আতিক মুজাহিদ, রাজশাহীতে ইমরান ইমন, সিলেটে এহতেশাম হক, ময়মনসিংহে আশেকিন আলম, ঢাকায় সাইফুল্লাহ হায়দার, ফরিদপুরে নিজাম উদ্দীন, চট্টগ্রামে এস এম সুজা উদ্দিন, কুমিল্লায় মো. আতাউল্লাহ, খুলনায় ফরিদুল হক ও বরিশালে অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী এক মাসের মধ্যে দেশের সব মহানগর ও জেলায় আহ্বায়ক কমিটি সম্পন্ন করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD