বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ করতে হবে : হেলাল উদ্দিন

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন বলেছেন, চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ করতে হবে।

তিনি বলেন, ৫ আগস্ট পরবর্তী যারা আওয়ামী লীগের শূন্যস্থান পূরণ করে চাঁদাবাজি, সন্ত্রাসী, দখল, লুটপাট, পাথর দিয়ে মানুষ হত্যার মত ঘৃণ্য কর্মকাণ্ড চালিয়ে আসছে, তারা জাতির দুশমন। জাতির দুশমনদের নিপাত করে একটি সুখি-সমৃদ্ধ, বৈষম্যহীন, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদ্বার, নৈরাজ্যমুক্ত নতুন বাংলাদেশ গড়তে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ।

শনিবার (২৩ আগস্ট) জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের কার্যালয়ে অবস্থিত অডিটরিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মতিঝিল অঞ্চলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত এই সংসদ সদস্য পদপ্রার্থী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। শহীদ এবং আহতদের মধ্যে সংখ্যায় শ্রমিকরাই বেশি। স্বাধীনতা-সংগ্রাম থেকে এদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে শ্রমিকদের অবদান চিরস্মরণীয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য শ্রমিকদের জীবনমান উন্নয়নে অতীতের কোনো সরকারই কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। বরং শ্রমিকদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে ক্ষমতায় বসেছে। শ্রমিকদের জীবন, রক্ত আর ঘাম লেগে আছে বাংলাদেশের মানচিত্রে।

ড. হেলাল উদ্দিন বলেন, শ্রমিকদের আত্মত্যাগ স্বীকার না করলে জাতি হবে অভিশপ্ত। জামায়াতে ইসলামী শ্রমিকদের আত্মত্যাগ স্বীকার করে এবং শ্রদ্ধা করে। আগামীতে কৃষক, শ্রমিক, ছাত্র-জনতা দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার সুযোগ করে দিলে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক উপস্থাপিত শ্রমিকদের সকল ন্যায্য দাবি পূরণ করা হবে। বন্ধ সকল কলকারখানা চালুর উদ্যোগ নেওয়া হবে। সকল শ্রেণি-পেশার ভাগ্য উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে। এদেশের কোনো মানুষের বুকে চাপা কষ্ট থাকবে না। সুখি-সমৃদ্ধ নতুন বাংলাদেশের নাগকির হিসেবে সকলের মুখে হাসি ফুটে উঠবে।

তিনি বলেন, একটি দল ব্যতিত দেশের প্রায় সব দল জনগণের দাবি পূরণে পিআর পদ্ধতিতে নির্বাচন চাইলেও সরকার সেই দাবিকে উপেক্ষা করে একটিমাত্র দলকে খুঁশি করতে যেনতেন একটি নির্বাচন আয়োজনের পথে হাটছে। সরকার যদি জনগণের মুখের ভাষা, চোখের ভাষা বুঝতে চেষ্টা না করে, তবে জনগণ আবারও রাজপথে নেমে আসবে।

জনগণ রাজপথে নামলে কারো জন্যই সুখকর হবে না উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশন সরকারের সবুজ সংকেতে ওই একটি দলকেই প্রাধান্য দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। যেখানে বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচনের কোনো পরিবেশ নেই, জনগণের জানমালের নিরাপত্তা নেই, সাংবাদিকদের জীবনের নিরাপত্তা নেই।

কিভাবে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন সম্পন্ন হবে প্রশ্ন রেখে ড. হেলাল উদ্দিন বলেন, এমন পরিস্থিতিতে নির্বাচন হলে সেটি নামমাত্র একটি নির্বাচন হবে গ্রহনযোগ্য নির্বাচন হবে না।

তিনি আরও বলেন, সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে, সেই সময়েই নির্বাচন হতে পারে এতে কোনো সমস্যা নেই। তবে অবশ্যই সেই সময়ের আগেই জনগণের দাবির প্রেক্ষিতে পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। স্বদিচ্ছা, আন্তরিকতা, নৈতিকতা, দেশপ্রেম ও দায়িত্ব বোধের প্রতি শ্রদ্ধাশীল হলে এসব দাবি ১ মাসের মধ্যেই নিশ্চিত করা যায়।

শ্রমিক কল্যাণ ফেডারেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মাহবুবুর রহমানের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. শামছুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD