রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
মাতৃভূমি সংবাদ
নিজেস্ব প্রতিবেদক
আইন করে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম (রাকিব)।
সোমবার (১১ আগস্ট) দুপুরে সিলেটের মুরারিচাঁদ কলেজ (এমসি কলেজ) ছাত্রদলের সম্মেলন ও কাউন্সিল শুরুর আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।
রাকিবুল ইসলাম বলেন, একাত্তরের মানবতাবিরোধী রাজনীতিতে বিশ্বাসীদের বিরুদ্ধে ছাত্রসমাজের অবস্থান নেওয়া নৈতিক দায়িত্ব। অতীতে ছাত্ররাজনীতির নানা কর্মকাণ্ডে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত থাকলেও ছাত্রদল তার পুনরাবৃত্তি না করে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব রাজনীতি চালিয়ে যাবে।
তিনি বলেন, শিক্ষার্থীরা এখনো গেস্টরুম-গণ রুমের ট্রমা কাটাতে পারেনি। তবে ছাত্রদল সেই রাজনীতি থেকে পরিবর্তন এনে শিক্ষার্থীবান্ধব রাজনীতিতে এগিয়ে যাবে।ছাত্রদল সভাপতি অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখনো সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা। তারা নানাভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করছে।
Leave a Reply