শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

চাঁদাবাজি করলে ছাড় নয় : আমিনুল হক

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক স্পষ্টভাবে বলেছেন, ‘চাঁদাবাজি যেই করুক, কোনো ছাড় নয়, যদি সে বিএনপির নাম ব্যবহার করে।’

রোববার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর মিরপুর-১০ নম্বর হোপ মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ব্যবসায়ীদের উদ্দেশে আমিনুল হক বলেন, ‘আপনারা কাউকে চাঁদা দেবেন না। কেউ যদি বিএনপির পরিচয়ে চাঁদা দাবি করে তবে আমরা সেই ব্যক্তির বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেব।’তিনি অভিযোগ করেন, ‘পতিত আওয়ামী লীগ থেকে আসা কিছু নতুন চক্র বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করছে। এতে দলের সম্মানহানি হচ্ছে। বিএনপি এ ধরনের অপকর্ম বরদাশত করবে না।’

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক বলেন, ‘বর্তমান সরকারের অদক্ষতা ও দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। জনগণের ভোটে আমরা যদি ক্ষমতায় আসতে পারি, তাহলে অর্থনীতি পুনরুদ্ধার করাই হবে অন্যতম অগ্রাধিকার।’

ব্যবসায়ীদের আশ্বস্ত করে আমিনুল হক বলেন, ‘আপনারা যারা অস্থায়ীভাবে ব্যবসা করছেন, আমরা নির্বাচিত হলে স্থায়ী মার্কেট নির্মাণ করব। যাতে করে আপনারা নিরাপদে ও নিশ্চিন্তে ব্যবসা করতে পারেন।’

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, পল্লবী থানার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু ও যুবদল পল্লবী থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুকুল ফৌজ, শিশু কিশোর সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন বাপ্পি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD