শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তারেক জিয়া পরিষদ রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, এবার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের কারাদণ্ড  মাসে ৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে ইরান গাইবান্ধায় আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ৩৫০ হেক্টর জমির ফসল তরুণ উদ্ভাবক-গবেষকদের হাত ধরেই উন্মোচিত হবে প্রযুক্তির নতুন দিগন্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিয়ে ছাড়া সন্তান জন্ম, নারীকে ১০০ বেত্রাঘাতের নির্দেশ ১০ বছরের মধ্যে শেষ হবে ক্যান্সার: আশ্বাস অ্যানথ্রোপিকের সিইওর কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল চালকের মরদেহ কর্ণফুলীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ: ছাত্রলীগ আহ্বায়কসহ ৩৬ জনের নামে মামলা

দেরিতে হলেও খায়রুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সরকারকে ধন্যবাদ: বিএনপি

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে দেরিতে হলেও সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছে তার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৪ জুলাই) গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

খায়রুল হকের প্রসঙ্গে বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, তিনি বাংলাদেশের একজন বড় শুত্রু, যিনি বিশাল ক্ষতি করেছেন, বড় পদে থেকে। সেই পদে থেকে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার দায়িত্বে ছিলেন, সেখানে তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন। তিনি জনগণের সঙ্গে এবং রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন সাবেক বিচারপতি খায়রুল হক।

খায়রুল হকের তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সংক্ষিপ্ত রায় এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ রায়ে আকাশ-পাতাল পার্থক্য ছিল বলে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমরা মনে করি, তার সংক্ষিপ্ত রায়ও রাষ্ট্রের বিরুদ্ধে গিয়েছিল। বিলম্ব হলেও এতোদিন পরে তার বিরুদ্ধে সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছে তার জন্য সরকারকে ধন্যবাদ জানাই আমরা।

খায়রুল হকের বিরুদ্ধে সঠিক তদন্ত ও বিচারকার্য সম্পূর্ণ হবে বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD