বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে যুবক গুলিবিদ্ধ চট্টগ্রামে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন খুলনায় একদিনে ডেঙ্গু ও সন্দেহজনক হামে ৮ জনের মৃত্যু দেশে ফিরলে শেখ হাসিনাকে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সরকারি দপ্তর তথ্য না দিলে তথ্য কমিশনে যাওয়ার পরামর্শ তথ্য উপদেষ্টার ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২ ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী

১১ বছর বয়সে জাতীয় দাবায় মুগ্ধ

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

বাংলাদেশের দাবার সম্ভাবনাময় নাম রায়ান রশিদ মুগ্ধ। মাত্র ১১ বছর ৩ মাস বয়সে জাতীয় দাবায় নিজের নাম লিখিয়েছেন তিনি। জাতীয় দাবা বাছাই টুর্নামেন্টে নবম হয়ে মূল প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছেন মুগ্ধ।

বাংলাদেশের দাবার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত আরবিটার ও প্রশাসনিক কর্মকর্তা হারুনুর রশিদ। অল্প বয়সে জাতীয় দাবায় অংশগ্রহণ নিয়ে তিনি বলেন,‌ ‘নিয়াজ মোর্শেদ ১০ বছর বয়সে জাতীয় দাবায় খেলেছিল। জিয়াউর রহমান, রিফাতরা ১৩ বছর বয়সে জাতীয় দাবা খেলে। নিয়াজ মোর্শেদের পর মনন রেজা নীড় ১১ বছরে জাতীয় দাবা খেলেন। এবার মুগ্ধও ১১ বছর বয়সে জাতীয় দাবা খেলতে যাচ্ছেন।’

এবার জাতীয় দাবায় গত আসরের চ্যাম্পিয়ন ও রানার্স আপ সরাসরি খেলার সুযোগ পাচ্ছে। বাকি ১২ জনকে বাছাই খেলে আসতে হয়েছে। বাছাইতে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিন সাগর ৯ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। সাত পয়েন্টে আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় রানার-আপ হয়েছেন। সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে বাংলাদেশ আনসারের ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ তৃতীয় ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া চতুর্থ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস পঞ্চম স্থান লাভ করেন।

ছয় পয়েন্ট নিয়ে টাইব্রেকিংয়ে ক্যান্ডিডেট মাস্টার মো. মাছুম হোসেন ষষ্ঠ, সিলেটের ক্যান্ডিডেট মাস্টার সাইফুল ইসলাম চৌধুরী সপ্তম ও ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষ অষ্টম স্থান লাভ করেছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD