বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
মাতৃভূমি সংবাদ
নিজেস্ব প্রতিবেদক
খুলনা বিভাগে ডেঙ্গু ও সন্দেহজনক হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে ডেঙ্গুতে ৬ জন এবং সন্দেহজনক হামে ২ জনসহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৫০ জন ডেঙ্গু এবং ১০০ জন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এসব তথ্য জানিয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ভর্তি ২৫০ জনের মধ্যে খুলনা জেলায় ৬৮ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ জন, ঝিনাইদহে ৩৮ জন, যশোরে ৩৩ জন, মাগুরায় ১৮ জন, বাগেরহাটে ১৭ জন, সাতক্ষীরায় ১৩ জন, কুষ্টিয়ায় ১১ জন, মেহেরপুরে ১০ জন, চুয়াডাঙ্গায় ৫ জন, নড়াইলে ৫ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন রোগী রয়েছেন।
একই সময়ে ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বাগেরহাটে ৩ জন, খুলনা জেলায় ২ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন মারা গেছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ অক্টোবর পর্যন্ত বিভাগে সর্বমোট ২০ হাজার ৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৮ হাজার ৫০৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৪৫ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া অদ্যাবধি ৪২৮ জন রোগীকে রেফার্ড করা হয়েছে।
অপরদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে সন্দেহজনক হামে খুলনা ও কুষ্টিয়া জেলায় ১ জন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১০০ জন ভর্তি হয়েছেন এবং ১০৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তবে এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
গত ১৫ মার্চ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত বিভাগে মোট ১৫ হাজার ২০০ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ১৪ হাজার ৭৬৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ২৩৭ জন। এ পর্যন্ত সন্দেহজনক হামে বিভাগে মোট ৫৫ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া এ সময়ে বিভাগে ৪৫৮ জন নিশ্চিত হামের রোগী শনাক্ত হলেও নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।