বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত ভোটার স্থানান্তরের আবেদনের সময় বাড়ল ১ নভেম্বর পর্যন্ত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সাক্ষাৎ দুই দিন বৃষ্টি হতে পারে ৮ বিভাগে, কমবে দিনের তাপমাত্রা এলপিজির দাম ও চার্জ না বাড়িয়ে নির্ধারিত মূল্যে বিক্রির দাবি ক্যাবের দুই শয়তানের যে কম শয়তান তাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে চান গাজাবাসী কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা

‘ভিনিসিয়ুসকে বিক্রি করে দেওয়া উচিত’

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে দলে ভেড়াতে আগ্রহী ইংলিশ ক্লাব আর্সেনাল—এমন গুঞ্জনের মধ্যেই তাকে বিক্রি করে দেওয়ার পরামর্শ দিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার কার্লোস গঞ্জালেস। তার দাবি, বর্তমান পরিস্থিতিতে ভিনিসিয়ুসকে দলে ধরে রাখার চেয়ে মোটা অঙ্কের ট্রান্সফার ফির বিনিময়ে তাকে ছেড়ে দেওয়াই রিয়াল মাদ্রিদের জন্য সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা-র এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র এক বছর বাকি। ক্লাব-ঘনিষ্ঠ কয়েকটি গণমাধ্যমের দাবি, নতুন চুক্তিতে তিনি কিলিয়ান এমবাপ্পের সমপরিমাণ বেতন দাবি করেছেন। তবে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আপাতত সেই দাবি মেনে নিতে আগ্রহী নন।

১৯৭১ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলা গঞ্জালেস বলেন, কিশোর বয়সে ক্লাবে যোগ দেওয়ার সময় ভিনিসিয়ুসের সবচেয়ে বড় সমর্থকদের একজন ছিলেন তিনি। ব্রাজিলিয়ান তারকার প্রতিভা ও সামর্থ্য নিয়ে তার কোনো সন্দেহ নেই। তবে সময়ের সঙ্গে মাঠে এবং মাঠের বাইরের আচরণে পরিবর্তন এসেছে বলেই মনে করেন এই সাবেক ফুটবলার।

গঞ্জালেসের মতে, গত মৌসুমে বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোয় বদলি হতে অস্বীকৃতি জানিয়ে কোচ জাবি আলোনসোর সঙ্গে ভিনিসিয়ুসের তর্কে জড়িয়ে পড়ার ঘটনাই ছিল বড় একটি মোড়। সেই ঘটনার পর থেকেই সান্তিয়াগো বার্নাব্যুর একাংশের সমর্থকদের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে। একই সঙ্গে প্রতিপক্ষ খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে বিতর্কে জড়ানোর ঘটনাও বেড়ে যায়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিষয়টি শুধু ভিনিসিয়ুসের ব্যক্তিগত সমস্যা নয়; এটি রিয়াল মাদ্রিদের জন্যও অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ, বিশ্বমানের একজন ফুটবলার হয়েও তিনি নিজের সমর্থকদের পূর্ণ সমর্থন পাচ্ছেন না, ড্রেসিংরুমে ইতিবাচক প্রভাব রাখতে পারছেন না এবং নিয়মিত বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছেন।

এসব কারণেই গঞ্জালেসের মত, ভিনিসিয়ুসকে ট্রান্সফার করাই রিয়ালের জন্য সবচেয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত হতে পারে। বিশেষ করে বার্সেলোনার বিপক্ষে জাবি আলোনসোর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পর তার ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক কোনো সমাধান তিনি দেখছেন না। তার ভাষায়, বর্তমান পরিস্থিতিতে ভিনিসিয়ুসের জন্য ক্লাব ছাড়াই হতে পারে সবচেয়ে বাস্তবসম্মত পথ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD