শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাছন রাজাকে উৎসর্গ করে অনুষ্ঠিত হলো ‘সংস অব বেঙ্গল’ ইরান ও যুক্তরাষ্ট্রের চুক্তি নিয়ে বড় বার্তা পাকিস্তানের প্রধানমন্ত্রীর পটুয়াখালীতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখা বন্ধ চার দিনের ব্যবধানে ফের ভূমিকম্পে কাঁপল সিলেট প্রসঙ্গ ব্রাজিল-আর্জেন্টিনা: তানজিকার সঙ্গে স্বামীর ‘শান্তি চুক্তি’! অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন পদ্মা নদীতে স্পিডবোট আটকে ডাকাতি জর্ডানের ঘাঁটিতে সরাসরি মিসাইল আঘাত হানার দাবি ইরানের নারী ফুটবলার ঋতুপর্ণাকে বাড়ি তৈরিতে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিএসইসির নতুন চেয়ারম্যান, ভারপ্রাপ্ত দায়িত্বে তানভীর হাবিব

ফ্রেঞ্চ ওপেনের নতুন রানি আন্দ্রিভা

মাতৃভূমি সংবাদ 

স্পোর্টস ডেস্ক

ফ্রেঞ্চ ওপেনে পোলিশ কোয়ালিফায়ার মাজা খোয়ালিনস্কার শেষটা রূপকথার গল্পের মতো হলো না। টিনএজার মিরা আন্দ্রিভা তাকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জিতলেন।

১৯ বছর বয়সী আন্দ্রিভা তার সম্ভাবনার সবটুকু নিংড়ে দিয়ে ফাইনাল জিতলেন ৬-৩, ৬-২ গেমে। ১৯৯২ সালে মনিকা সেলেসের পর সর্বকনিষ্ঠ নারী খেলোয়াড় হিসেবে রোলাঁ গারোতে চ্যাম্পিয়ন হলেন রাশিয়ান অষ্টম বাছাই।

এক ঘণ্টা ও ২২ মিনিটে জয় নিশ্চিত হতেই আন্দ্রিভা আবেগে ভাসেন। হাঁটু গেড়ে কোর্টে বসে পড়েন। তারপর স্ট্যান্ডে উদযাপনরত কোচ কনচিতা মার্টিনেজের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরেন তিনি।

ট্রফি হাতে নিয়ে আন্দ্রিভা বলেন, ‘খুব ছোটবেলা থেকে আমি রোলাঁ গারো টিভিতে দেখেছি। এই টুর্নামেন্ট জেতা বিশাল ব্যাপার। আমি বিশ্বাসই করতে পারছি না যে এই ট্রফি ধরে আছি।’

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD