বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত ভোটার স্থানান্তরের আবেদনের সময় বাড়ল ১ নভেম্বর পর্যন্ত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সাক্ষাৎ দুই দিন বৃষ্টি হতে পারে ৮ বিভাগে, কমবে দিনের তাপমাত্রা এলপিজির দাম ও চার্জ না বাড়িয়ে নির্ধারিত মূল্যে বিক্রির দাবি ক্যাবের দুই শয়তানের যে কম শয়তান তাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে চান গাজাবাসী কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা

আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে যুবক গুলিবিদ্ধ

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

রাজবাড়ীতে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে আমির হোসেন লিটন (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন। পরে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে শহরের পৌর ইউ মার্কেটের ফুসকা পয়েন্ট দোকানের সামনে এ ঘটনা ঘটে।

আহত আমির হোসেন লিটন রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিচাত্রা গ্রামের আবুল হাসেম মোল্লার ছেলে। তিনি বানীবহ বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক।

ঘটনার প্রত্যক্ষদর্শী আহমেদ মিয়া বলেন, আদালতে হাজিরা দিয়ে তারা রিকশায় করে রাজবাড়ী বাজারের দিকে যাচ্ছিলেন। পান্না চত্বর এলাকা পার হওয়ার সময় একটি অটোরিকশা থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় তার ছোট ভাই লিটনের হাতে একটি গুলি লাগে। পরে আরও দুই রাউন্ড গুলি করা হয়। এর মধ্যে একটি গুলি তার পেট ছুঁয়ে যায়। অল্পের জন্য তিনি রক্ষা পেয়েছেন।

আহত লিটন বলেন, একটি পারিবারিক মামলায় হাজিরা দিতে মঙ্গলবার রাজবাড়ী আদালতে এসেছিলেন তিনি। দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে তিনি ও তার মামলার কেস পার্টনার রিকশায় করে কাপড় বাজারের উদ্দেশে রওনা হন। রিকশাটি পান্না চত্বর এলাকা পার হওয়ার সময় পাশ দিয়ে যাওয়া একটি অটোরিকশা থেকে তাদের লক্ষ্য করে গুলি করা হয়। এতে তার ডান হাতে গুলি লাগে।

তিনি আরও বলেন, গুলির পর রিকশা থেকে লাফ দিয়ে নামেন তিনি। এ সময় অটোরিকশা থেকে ইনসান ও সালেহ আহমেদ সুজন নামে দুজনকে নামতে দেখেন। তাকে লক্ষ্য করে মোট তিন রাউন্ড গুলি করা হয়েছে বলে দাবি করেন তিনি।

লিটনের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে সালেহ আহমেদ সুজন, ইনসানকে দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করিয়েছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তিনি।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, হাসপাতালে আনার সময় রোগী স্বাভাবিক ছিলেন। তার ডান হাতে একটি ক্ষতচিহ্ন ছিল। পরে জানা যায়, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। এক্স-রে করে দেখা যায়, ক্ষতস্থানে বুলেটটি রয়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সার্জারি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হয়। পরে বুলেট অপসারণের জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন বলেন, গুলির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD