শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদা দাবি ও হামলার অভিযোগ, এনসিপি নেতা বললেন ‘পারিবারিক বিষয়’ তিনদিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, দুর্ঘটনা এড়াতে ২০০ মিটারজুড়ে বেড়া ড্যাফোডিলের সহযোগিতায় দেশের প্রথম ই-পারিবারিক আপিল আদালত চালু তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্র করলে ছাড় নয়: পানিসম্পদ প্রতিমন্ত্রী রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর অবৈধ চুনাকারখানা বন্ধে তিতাসকে ১৫ দিনের সময় দিলেন এমপি মান্নান চড়া ডলারের দাম, খোলাবাজারে ছাড়াল ১২৮ টাকা ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত

হুমাইরার মৃত্যু রহস্য, কী আছে ফরেনসিক রিপোর্টে?

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

পাকিস্তানি মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগারের রহস্যজনক মৃত্যুর পর তার পরিধেয় পোশাক থেকে রক্তের দাগের সন্ধান মিলেছে। ফরেনসিক প্রতিবেদনে উঠে আসা এ তথ্য তার মৃত্যু ঘিরে রহস্য আরও ঘনীভূত করেছে।

দেশটির গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, হুমাইরার টি-শার্ট ও ট্রাউজারে রক্তের চিহ্ন পাওয়া গেছে। তবে মৃত্যুর কারণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। কারণ তার দেহের কঙ্কাল ছাড়া গুরুত্বপূর্ণ কোনো অঙ্গ-প্রত্যঙ্গ পাওয়া যায়নি।

গুরুত্বপূর্ণ অঙ্গের অনুপস্থিতি তদন্তকে ব্যাপকভাবে বাধাগ্রস্ত করছে যা তার মৃত্যুর কারণ উদঘাটন কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। তদন্ত কর্মকর্তারা বলছেন, পাকিস্তানে জাতীয় রক্ত ও ডিএনএ ডেটাবেজ না থাকা জৈবিক নমুনা মেলানোর ক্ষেত্রে একটি বড় বাধা।

পুলিশের সূত্র অনুযায়ী, হুমাইরার একটি মোবাইল ফোন এখনো নিখোঁজ রয়েছে। তদন্তকারীদের ধারণা মোবাইলে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে, যা তার শেষ দিনগুলো এবং সম্ভাব্য কোনো হুমকির বিষয়ে আলোকপাত করতে পারে।

প্রসঙ্গত, গত ৮ জুলাই হুমাইরা আসগারকে তার ডিফেন্স ফেজ ভি-এর ইত্তেহাদ কমার্শিয়াল এলাকার অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়। জানা যায়, গত সাত বছর ধরে তিনি সেখানে একাই থাকতেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD