বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

হাসপাতালে ভর্তি হিনা খান

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হিন্দি সিনেমার জনপ্রিয় নায়িকা হিনা খান। হাসপাতালের বিছানায় শুয়ে ইনস্টাগ্রামে ছবিও পোস্ট করেছেন তিনি।হিনা খান কয়েক মাস আগেও একবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এবার হাসপাতালে বসে দেওয়া পোস্ট দেখে চমকে উঠলেন তার ভক্তরা-অনুরাগীরা।হিনার এমন পোস্ট দেখে অনেকেই জানতে চেয়েছেন, কী হয়েছে তার? এরপর ভক্তদের হিনা নিজেই আশ্বস্ত করেছেন। এ নায়িকা জানিয়েছেন চার দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রচণ্ড জ্বর আক্রান্ত হয়েছেন তিনি। তাই হাসপাতালে ভর্তি করানো হয়েছে হিনাকে।হিনা তার পোস্টে লিখেছেন, ‘গত চার দিন ধরে ভীষণ জ্বরে ভুগছি। চিকিৎসা চলছে। তবে জ্বর কিছুতেই কমছে না। ক্রমশ বেড়েই চলেছে। প্রায় ১০২-১০৩ ডিগ্রি জ্বর রয়েছে গায়ে।’ ভীষণ দুর্বলতা অনুভব করছেন সে কথাও জানিয়েছেন হিনা।অনুরাগীদের তার জন্য প্রার্থনা করতে বলেছেন হিনা। অক্টোবর মাসেও একবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সে সময়েও হাসপাতালে বসে নিজের ছবি পোস্ট করেছিলেন হিনা। এর আগে মুম্বাইয়ের দূষণ নিয়ে একাধিক অভিযোগও জানিয়েছিলেন তিনি।অভিনেত্রী অভিযোগ করেন যে, মাত্রাতিরিক্ত দূষণের কারণে নাকি মুম্বাই তার বাসযোগ্যতা হারাচ্ছে। হিনার অসুস্থতার কথা জানা পর তার ভক্ত-অনুরগীরা তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD