মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

নারায়ণগঞ্জে বাসা থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ঝাউতলা এলাকায় একটি ভাড়া বাসা থেকে সাথী (৩৮) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী মো. জনি (৪০) পলাতক রয়েছেন। তাকে খুঁজতে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (১৭ জুন) বিকেলে স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে বন্দর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ঝাউতলা এলাকার একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে প্রায় পাঁচ বছর ধরে ভাড়া থাকতেন সাথী ও তার স্বামী জনি। বিকেলে বাসার ভেতরে রক্তাক্ত অবস্থায় সাথীর মরদেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, নিহতের গলার এক পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

পুলিশ আরও জানায়, ঘটনার পর থেকেই সাথীর স্বামী জনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। একই সঙ্গে ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD